খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাইলে প্রশিক্ষণের বিকল্প নেইঃ ডিএসই এমডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১০:১০ পূর্বাহ্ণ
দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাইলে প্রশিক্ষণের বিকল্প নেইঃ ডিএসই এমডি

পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন তা হল নিজেদের বিশ্লেষণ ক্ষমতা। পুঁজিবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টেননিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই এনালাইসিস এর মূল ভিত্তি হলো চাহিদা ও যোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা। প্রাইস মূভমেন্ট, ভলিউম অব ট্রেড সহ অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে টেকনিক্যাল এনালাইসিস করা হয়। এই মার্কেটে বিনিয়োগ করার জন্য শুধু ফান্ডামেন্টাল এনালাইসিসই যথেষ্ট নয়, ফান্ডামেন্টার এনালাইসিস এর পাশাপাশি টেকনিক্যাল এনালাইসিসও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত।

ডিএসই ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত ৫ দিন ব্যাপী (৩ মার্চ থেকে ৭ মার্চ) “Advanced Technical Analysis with Practical Analytics” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান এসব কথা বলেন৷

তিনি বলেন,  টেকনিক্যাল এনালাইিসিস একটি সিগন্যাল দেয় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। প্রাথমিক অবস্থায় বিভিন্ন জনের কাছ থেকে শুনে হয়তো কিছু লাভ করা যায়, কিন্ত শেয়ারবাজারে বিনিয়োগের জন্য প্রয়োজন জেনে, শুনে ও বুঝে বিনিয়োগ করার সঠিক শিক্ষা৷ আর শিক্ষিত ও সচেতন বিনিয়োগকারীর অংশগ্রহণের মাধ্যমে দক্ষ বাজার তৈরী হয়৷

তিনি আরও বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অনেক শিক্ষার সুযোগ আছে৷ যেটা আগে ছিলনা, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাইলে শেয়ারের প্যাটার্ন, মুভমেন্ট, ডিভিডেন্ড পলিসি, শেয়ার প্রাইস চার্ট, মার্কেট এনালাইসিস কিভাবে করব, কিভাবে ট্রেড লাইন করব, কোম্পানির ব্যবস্থাপনা ও সুশাসন, মার্কেটের বেসিক এসব বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে৷ শেয়ার এর উপর বিচার বিশ্লেষন করে যারা বিনিয়োগ করে তারা লাভবান হয়।

ড. তারিকুজ্জামান আরও বলেন, চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কিভাবে শেয়ারের মূল্য নির্ধারিত হয় সে বিষয়টিই  ট্যাকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে করা হয়৷ সময়ের ব্যবধানে বিনিয়োগের জন্য অভিজ্ঞতার পাশাপাশি ব্যবহারিক বিশ্লেষণের সাথে উন্নত ট্যাকনিক্যাল বিশ্লেষণও প্রয়োজন৷ বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার জ্ঞানটা থাকতে হবে৷ আমি আশা করি এ কর্মশালাটি আপনাদের আরও সমৃদ্ধ করবে যা ভবিষ্যতে আপনাদের কর্মক্ষেত্রে সহায়তা করবে৷

এসময় উপস্থিত ছিলেন ডিএসইর টেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং রিসোস পারসন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর৷

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি