খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রাম্পের চাপের মুখে রিপাবলিকান পার্টির প্রধানে পদত্যাগ

আন্তর্জাকিত ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ
ট্রাম্পের চাপের মুখে রিপাবলিকান পার্টির প্রধানে পদত্যাগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ৯ মাস আগে রিপাবলিকান পার্টির প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রনা ম্যাকড্যানিয়েল। নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

ম্যাকড্যানিয়েলের পদত্যাগের ঘোষণায় রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের প্রভাব প্রতিফলিত হচ্ছে। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও তিনি ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ফেব্রুয়ারির শুরুর দিকে ম্যাকড্যানিয়েলের সঙ্গে এক বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, সাউথ ক্যারোলাইনার প্রাইমারি শেষ হওয়ার পর রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করবেন তিনি। শনিবার অনুষ্ঠিত প্রাইমারিতে অঙ্গরাজ্যটির সাবেক গভর্নর নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন ট্রাম্প।

দুই সপ্তাহ আগে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান পার্টির চেয়ার মাইকেল ওয়াটলিকে পরবর্তী রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান হিসেবে সমর্থন দিয়েছেন। দলটিতে নিজের অবস্থান শক্তিশালী করতে কো-চেয়ার হিসেবে পুত্রবধূ লরা ট্রাম্পকেও সমর্থন দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ম্যাকড্যানিয়েল বলেছেন, ঐতিহাসিকভাবে যখন নমিনি পাওয়া গেছে তখন রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে পরিবর্তন হয়েছে। এই রীতির প্রতি শ্রদ্ধা জানানোর ইচ্ছা আমার সব সময় ছিল। হোয়াইট হাউজের লড়াইয়ে পুনরায় জিততে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

ম্যাকড্যানিয়েল ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ৮ মার্চ রিপাবলিকান ন্যাশনাল কমিটির বৈঠকে তার পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে।

রিপাবলিকান ন্যাশনাল কমিটি দলের মনোনীত প্রার্থীর পক্ষে অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দলটির বার্তা প্রচার করে এবং ভোটারদের উপস্থিতি নিশ্চিতের জন্য কাজ করে। ম্যাকড্যানিয়েলের স্থলাভিষিক্ত যিনি হবেন তাকে বিভক্ত দলকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

সূত্র: রয়টার্স

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি