খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকার উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি পদে অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বিজয়ী

গাজী মহিনউদ্দিন:
প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
ঢাকার উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি পদে অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বিজয়ী

ঢাকা উত্তরার ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ২০২৪-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আলতাফ-শরীফ সমর্থিত প্যানেল থেকে বিপুল ভোটে সহ-সভাপতি পদে অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বিজয়ী হয়েছেন ।

গত ২৪ ফেব্রুয়ারি শনিবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সভাপতি পদে আলতাফ হোসেন সরকার ও সাধারণ সম্পাদক পদে কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান প্যানেলে নিরঙ্কুশ বিজয় লাভ করে।

একই প্যানেল থেকে সিনিয়ন সহ-সভাপতি অধ্যাপক মো. কামাল উদ্দিন, সহ-সভাপতি ফিরোজ আমান, সহ-সভাপতি অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক এ.বি.এম আতিকুর রহমান মুরাদ, অর্থ সম্পাদক ইঞ্জি. মো. শরীফুল ইসলাম খাঁন, সহ-অর্থ সম্পাদক মো. সাইফুল্লাহ সৃজন, সাংগঠনিক সম্পাদক মো. মোগল ভূঁইয়া, নিরাপত্তা বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম মুন্সী, সহ-নিরাপত্তা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান (রাজা), দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম ভূঁইয়া, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আজমল হোসেন মালদার, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী আক্তার, নির্বাহী সদস্য মিসেস নাসরিন আক্তার, মো. আশ্রাফুল ইকবাল ভূঞা সুজন, তানভীর হাসান লস্কর, মাহবুবুর রহমান।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কৃতি সন্তান অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া। তিনি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ।

এ ছাড়াও তিনি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, এমএসবি ইন্সটিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি কুমিল্লার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রোটারী ক্লাব অব লক্ষীপুরের চার্টার্ড প্রেসিডেন্ট, কিডস ক্রিয়েশন টিভির স্বত্ত্বাধিকারী, বাংলাদেশ কালচারাল একাডেমির সহকারী সেক্রেটারি ও নদীবাংলা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি কৃতিত্বের সঙ্গে সেক্টরবাসির উন্নয়নে বিভিন্ন সামাজিক কাজে দায়িত্ব পালনে সবার কাছে দোয়া চেয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি