খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শিক্ষকের শাস্তির দাবীতে ভিকারুননিসার শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০৯ অপরাহ্ণ
শিক্ষকের শাস্তির দাবীতে ভিকারুননিসার শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে স্থায়ী বরখাস্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার দুপুরে লালবাগের পিলখানা রোডে স্কুলটির আজিমপুর শাখার সামনে বিক্ষোভ কর্মসূচিতে এসব দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মুরাদ হোসেন তাদের সহপাঠীদের যৌন হয়রানি করে আসছেন বছরের পর বছর ধরে। কেউ ভয়ে মুখ খুলতে সাহস পেত না। তারা এই শিক্ষককে তাদের স্কুলে দেখতে চান না। তারা নিরাপদ স্কুল চান।

অভিভাবকরা বলেন, মুরাদ হোসেনের মতো শিক্ষকের কাছে আমাদের সন্তানেরা নিরাপদ নয়। এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। অথচ তাকে মূল শাখায় সংযুক্ত করা হয়েছে। তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। একইসঙ্গে তাকে বিচারের আওতায় আনতে হবে।

স্কুলের এক সাবেক শিক্ষার্থী বলেন, ‘মুরাদ হোসেন সরকার ক্লাসে স্মার্টলি কথা বলতেন। মাঝে মধ্যে হেয়ালি করে কথা বলতেন, নানা ধরনের জোকসও বলতেন। আমরা সেটা ওইভাবে বুঝতাম না। তিনি প্রতি ব্যাচে একজন বা দুইজনকে টার্গেট করতেন। কোচিংয়ে তিনি টার্গেট করা শিক্ষার্থীদের কোচিংয়ের পরও নানা বাহানায় আটকে রেখে যৌন হয়রানি করতেন। অনেকেই ভয়ে মুখ খুলতে পারত না। আমরা মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে সেখানে উপস্থিত হন স্কুলের আজিমপুর শাখার (দিবা) ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শাবনাজ সুলতানা কামাল। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের দাবি স্কুল কর্তৃপক্ষ মেনে নিয়েছে। মুরাদ হোসেন সরকারকে প্রিন্সিপালের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এরপর শাবনাজ সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, ‘আমাকে স্কুল কর্তৃপক্ষ এক চিঠিতে জানিয়েছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়াতে এবং স্কুলের পরিবেশ শান্ত রাখতে তাকে এই শাখা থেকে সরিয়ে প্রিন্সিপালের অফিসে সংযুক্ত করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমলে নিয়েছি। ভুক্তভোগী ও তাদের অভিভাবকদের সঙ্গে আমরা আন্তরিকতার সঙ্গে কথা বলেছি।’

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘প্রত্যাহার নয় বরখাস্ত চাই, মুরাদ হোসেনের শাস্তি চাই’, ‘জেলে ভরা দরকার মুরাদ হোসেন সরকার’, ‘নিরাপদ স্কুল চাই, মুরাদ হোসেনের শাস্তি চাই’, ‘মুরাদের গালে গালে জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এসময় তারা নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে লেখা ছিল ‘আমরা খেলনা নই, আমাদের নিয়ে খেলবেন না’, ‘বাবার মুখোশে পিশাচ নিপাত যাক’, ‘বাবারা আদর করে মাথায় হাত দেন গায়ে না’, ‘এমন শিক্ষকরূপী নরপশুর পতন হোক’, ‘নিরাপদ স্কুল চাই মুরাদ হোসেনকে স্কুল থেকে বাদ চাই’, ‘নিপীড়কের ঠিকানা ক্লাসরুমে হবে না’, ‘আর কত নিষ্পাপ কিশোরী মুরাদের শিকার হবে?’ ইত্যাদি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি