খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ডলার সংকটের কারণে মূল্যস্ফীতিঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪০ অপরাহ্ণ
ডলার সংকটের কারণে মূল্যস্ফীতিঃ অর্থমন্ত্রী

ডলার সংকটের কারণে মূল্যস্ফীতি হচ্ছে। এতে প্রজেক্টের একটা দায় আছে বলে অনেকে বলেন।  সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  অর্থমন্ত্রী বলেন, ‘এটা তো হচ্ছে, কাজ চলছে। ওয়েট (অপেক্ষা) তো করতে হবে, রাতারাতি তো হবে না। আল্টিমেটলি (সর্বোপরি) এই ক্রাইসিসটা (সংকট) ম্যানেজ করতে হবে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি। সফরে বিশ্বব্যাংক এমডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

অর্থমন্ত্রী বলেন, ‘মেগা প্রজেক্ট করবো কি করবো না। করলে কি হবে, শুধু ক্রিটিসিজম করলে তো কোনো লাভ হবে না। এগুলো শেখ হাসিনা বানিয়েছেন ঠিক কথা। কিন্তু বানিয়েছেন তো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, একটা চিন্তা নিয়ে। বর্তমান ও উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এবং জনগণ এটা গ্রহণ করেছে। জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে এতো চমৎকার একটা প্রজেক্ট, বাংলাদেশে এটা করা সম্ভব! এয়ারপোর্ট থেকে যে এক্সপ্রেসওয়ে এটাও কিন্তু ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন।’

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা ম্যানেজমেন্টের একটা কৌশল, ম্যানেজমেন্ট কীভাবে করছে, কতদূর ভিকটিম হবে সেটার মধ্যেও আবার এডজাস্টমেন্ট করতে হবে। সেগুলো তো ডে টু ডে প্রশ্ন আসবে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যে সমস্যাগুলো ফেস করছে এগুলো নতুন কোনো সমস্যা নয়। বাংলাদেশ এই সমস্যাগুলো যেভাবে মোকাবিলা করছে, সেটার প্রশংসা করেছেন তারা।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার যতগুলো মেগাপ্রজেক্ট করেছে সবই শেখ হাসিনার সরকারের। কিছুদিন আগে মেট্রোরেল উদ্বোধন করলেন। এতে ওই অঞ্চলে (উত্তরা, মিরপুর) যারা থাকেন, এসব এলাকার মানুষের যে কি উচ্ছ্বাস, আনন্দ-উল্লাস। বিশেষ করে নারীরা মেট্রোরেলে উঠে স্ট্যান্ডটা ধরে দাঁড়িয়ে যাচ্ছেন, কিন্তু তাদের চোখে মুখে প্রশান্তি এবং আনন্দ। কাজেই মেগাপ্রজেক্ট সম্পর্কে অনেক কথা বলেছে বিএনপি। কিন্তু মানুষ উপকৃত হয়েছে।

অপরদিকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি