খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ৪ দিনব্যাপী বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ
হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ৪ দিনব্যাপী বইমেলা শুরু

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ৪ দিনব্যাপী (২১-২৪ ফেব্রুয়ারি) একুশে বইমেলা শুরু হয়েছে। বই পড়ার প্রতি মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা জাগানোর লক্ষ্যে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ‘৮ম’ বইমেলা ২১ ফেব্রুয়ারি ২৪ থেকে ৪ দিনব্যাপী চলবে।

বুধবার (২১) সন্ধ্যায় মেলার স্টলস্থলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) ঢাকা সেন্টারের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, হাজীগঞ্জ শাহরাস্তির কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, হাজীগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলম প্রমুখ।

মুহাম্মদ কামাল হোসাইন ও এসএম মিরাজ মুন্সীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হোসাইন মীর, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষে উপদেষ্টা সদস্য যুগল কৃষ্ণ হালদার প্রমুখ।

এসময় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ, সাবেক ছাত্রনেতা নেছার পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, শাহজালাল, মামুন, মেলা উদযাপন কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান বাবলু, সদস্য নিহার রঞ্জন হাওলাদার, সানাউল্ল্যাহ পাটোয়ারী, হাবিবুর রহমান পলাশ, খালেকুজ্জামান শামীম, খাজা সাফিউল বাসার রুজমন, মোহাম্মদ হাবীব উল্যাহ, নন্দিতা দাস ও ইব্রাহীম খান রনিসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এ মেলার আয়োজন করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গত ৮ বছর ধরে ধারাবাহিকভাবে মেলা উদযাপন করে আসছে। এ বছর মেলা উদযাপনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ও ৯টি উপ-কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছে।

হাজীগঞ্জ পশ্চিম বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অনুষ্ঠিত মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বই প্রদর্শনী, বিক্রি, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বই পরিচিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামি ২৪ ফেব্রুয়ারী পুরস্কার বিতরণের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ মেলার সমাপ্তি হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি