খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ৪ অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ৪ অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

অনলাইন ডেস্ক:

টি-টোয়েন্টির প্রথম আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে। কিউইদের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ বলে ৪ হাঁকিয়ে জয় নিশ্চিত করেন টিম ডেভিড। স্বাগতিকদের ৪৩ রানে হারের স্বাদ দিয়েছিল অজিরা। দীর্ঘ ১৯ বছর পর আবারও দুদলের লড়াইয়ে জয় পেল অস্ট্রেলিয়া।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ৩ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৬ উইকেট হাতে রেখে ইনিংসের শেষ বলে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের ২১৫ রানের জবাবে শেষ বল অবধি খেলেতে হয়েছে অস্ট্রেলিয়ার। শেষ বলে অজিদের প্রয়োজন ছিল ৪ রান। ঠিকই বাউন্ডারি বাউন্ডারি মেরে কিউইদের হৃদয় ভেঙেছেন টিম ডেভিড। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৬ উইকেটের জয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

২১৬ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও তাণ্ডব শুরু করে। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তোলে অজিরা। ২০ বলে ৩২ রানে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। গ্লেন ম্যাক্সওয়েল ১১ বলে ২৫ রানের ছোট একটা বিধ্বংসী ইনিংসে বিদায় নেন। তবে একপ্রান্তে ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকেন অধিনায়ক মিশেল মার্শ।

নিউজিল্যান্ডের ২১৬ রানের জবাবে ১৮ ওভার শেষে ১৮১ রান দাঁড়ায় অস্ট্রেলিয়ার। অর্থাৎ শেষ ১২ বলে জয়ের জন্য তখনও প্রয়োজন ৩৬ রান। এমন শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ব্যাট হাতে দক্ষতার পরিচয় দেন মিচেল মার্শ ও টিম ডেভিড। ৪৪ বলে ৭ ছক্কা ও ২ চারে ৭২ রানের ইনিংস খেলেন মার্শ। আর শেষ বলে চার হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে জেতানো ডেভিড মাত্র ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই অলরাউন্ডারের ব্যাট থেকেই শেষ বলে কাঙ্খিত বাউন্ডারি এসেছে।

এর আগে প্রথমে ব্যাটিং নেমে ঝড় তোলেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। ১৭ বলে ৩ ছক্কা আর ২ চারে ৩২ রানে ফেরেন অ্যালেন। অন্যপ্রান্তে তাণ্ডব অব্যাহত রাখেন কনওয়ে। কিউই ওপেনারের সঙ্গে যোগ দেন রাচিন রবীন্দ্র। ২টি চার ও ৬টি ছক্কা সর্বোচ্চ ৬৮ রান করেন রবীন্দ্র। আর কনওয়ে ৫টি চার ও ২টি ছক্কায় ফেরেন ৬৩ রান। এছাড়া গ্লেন ফিলিপস ১৯ ও মার্ক চাপম্যান ১৮ রান করেন। তাতে ৩ উইকেট হারিয়ে ২১৫ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি