খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জিরার যত গুন, যে ভাবে খাবেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৩০ অপরাহ্ণ
জিরার যত গুন, যে ভাবে খাবেন

অনলাইন ডেস্ক:

মানব শরীরে এক-এক সময় দেখা দিতে পারে অনেক সমস্যা। এসব থেকে বাঁচতে আমাদের সবসময় সজাগ থাকা জরুরি। যেমন তেল, মসলাযুক্ত খাবার কিংবা তেলে ভাজা খাবার খেলে বেশ অস্বস্তিবোধ হয়। গ্যাসের মতো সমস্যাও দেখা যায়।

এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য কাজে লাগাতে পারেন হাতের কাছে থাকা ছোট একটি উপাদানকে। পরিপাক স্বাস্থ্যে সহায়তা করে এমন উপাদানে ভরপুর মসলা হচ্ছে জিরা। পেট সংক্রান্ত সমস্যা দূর করতে এটি বেশ কার্যকর- বলছে গবেষণা। পেট পরিষ্কার রাখতে জিরা খাওয়ার তিনটি পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

জিরা ভেজানো পানি

এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা মিশিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে ছেঁকে এই পানি পান করুন। পেট পরিষ্কার হওয়ার পাশাপাশি বদহজম থেকেও মুক্তি মিলবে।

জিরা চা
অসংখ্য উপকার পেতে এক কাপ জিরা চা পান করে দিন শুরু করুন। এক কাপ পানি ফুটিয়ে আধা চা চামচ জিরা মিশিয়ে ছেঁকে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় পান করুন। এই চা পেট সংক্রান্ত সমস্যা কমাতে এবং সামগ্রিক পরিপাক সুস্থতায় ভূমিকা রাখতে পারে।

ভাজা জিরা গুঁড়া
ভাজা জিরা গুঁড়া পেট পরিষ্কার করার আরেকটি কার্যকর পদ্ধতি। এক গ্লাস হালকা গরম পানিতে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া মিশিয়ে পান করুন। এটি শুধু পেট পরিষ্কার করতেই সাহায্য করে না, পাশাপাশি পাচনতন্ত্রকেও শক্তিশালী করে। ডাল বা শাকসবজিতে ভাজা জিরার গুঁড়া যোগ করেও খাবারের স্বাদ বাড়াতে পারেন।

জিরা খাওয়ার যত উপকারিতা
জিরাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হজমশক্তি বাড়ায়, গ্যাস ও অ্যাসিডিটি কমায়।
পেট পরিষ্কার এবং কোষ্ঠকাঠিন্য উপশম করে জিরাতে থাকা ফাইবার।

জিরার ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
জিরাতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য বাতজনিত রোগ কমাতে সাহায্য করতে পারে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি