শর্ত লংঘন করলেই জেড ক্যাটাগরি!
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর একাংশকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরে নতুন নির্দেশনা জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নির্দেশনা অনুসারে, কিছু শর্ত লংঘন করলে বা তা পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিকে সরাসরি জেড ক্যাটাগরিতে স্থানান্তর করবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এছাড়া সিকিউরিটিজ আইন লংঘনসহ আরও কিছু কারণে বিএসইসির অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা যাবে।
নির্দেশনা অনুসারে, কোনো কোম্পানি পর পর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে সে কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।






আপনার মতামত লিখুন