খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৭৩ লাখ টাকা আত্নসাতের অভিযোগে রংপুরে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ
৭৩ লাখ টাকা আত্নসাতের অভিযোগে রংপুরে দুদকের মামলা

স্বাক্ষর জাল, ভূয়া নিবন্ধন সনদ দাখিল করে সরকারী অর্থ  আত্নসাতের অভিযোগে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুর দুটি মামলা দায়ের করেছেন। স্বাক্ষর জাল করে ৩০ লাখ ৪৭ হাজার ৫শত টাকা আত্নসাতের অভিযোগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের সচীব আব্দুস সাত্তার প্রধানের বিরুদ্ধে গত ৩১ জানুয়ারী মামলাটি দায়ের করেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেন তাদের কার্যালয়ে এই মামলাটি দায়ের করেন ।

অপরদিকে ভূয়া নিবন্ধন সনদ দাখিল করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভুরারঘাট এম ইউ বহুমূখি দাখিল (ডিগ্রী) মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে পরস্পরের যোগসাজসে সরকারী ৪২ লাখ ৭৪ হাজার ৫৮০ টাকা আত্নসাথের অভিযোগে একই উপজেলার মোঃ সাখাওয়াত হোসেন, আতিকুর রহমান, মোবাশে^রা মাহমুদা, নাজমা বেগম ও দিল আফরোজের বিরুদ্ধে গত ৩১ জানুয়ারী মামলা করেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক হোসাইন শরীফ তাদের কার্যালয়ে এই মামলাটি দায়ের করেন ।

মামলার বিবরনে জানা গেছে, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের সচীব আব্দুস সাত্তার প্রধান দায়িত্বে থাকা অবস্থায় এলজিএসপি-৩ প্রকল্পের কাজ চলাকালে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ৪৩টি চেকের মাধ্যমে স্বাক্ষর জাল করে ৩০ লাখ ৪৭ হাজার ৫শত টাকা আত্নসাত করেন।

অন্যদিকে ভূয়া নিবন্ধন সনদ দাখিল করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভুরারঘাট এম ইউ বহুমূখি দাখিল (ডিগ্রী) মাদ্রাসার ৫ শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়ে পরস্পরের যোগসাজসে ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেতন ভাতা বাবদ ৪২ লাখ ৭৪ হাজার ৫৮০ টাকা উত্তোলন করে আত্নসাত করেন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন