স্বাক্ষর জাল, ভূয়া নিবন্ধন সনদ দাখিল করে সরকারী অর্থ আত্নসাতের অভিযোগে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুর দুটি মামলা দায়ের করেছেন। স্বাক্ষর জাল করে ৩০ লাখ ৪৭ হাজার ৫শত টাকা আত্নসাতের অভিযোগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের সচীব আব্দুস সাত্তার প্রধানের বিরুদ্ধে গত ৩১ জানুয়ারী মামলাটি দায়ের করেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেন তাদের কার্যালয়ে এই মামলাটি দায়ের করেন ।
অপরদিকে ভূয়া নিবন্ধন সনদ দাখিল করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভুরারঘাট এম ইউ বহুমূখি দাখিল (ডিগ্রী) মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে পরস্পরের যোগসাজসে সরকারী ৪২ লাখ ৭৪ হাজার ৫৮০ টাকা আত্নসাথের অভিযোগে একই উপজেলার মোঃ সাখাওয়াত হোসেন, আতিকুর রহমান, মোবাশে^রা মাহমুদা, নাজমা বেগম ও দিল আফরোজের বিরুদ্ধে গত ৩১ জানুয়ারী মামলা করেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক হোসাইন শরীফ তাদের কার্যালয়ে এই মামলাটি দায়ের করেন ।
মামলার বিবরনে জানা গেছে, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের সচীব আব্দুস সাত্তার প্রধান দায়িত্বে থাকা অবস্থায় এলজিএসপি-৩ প্রকল্পের কাজ চলাকালে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ৪৩টি চেকের মাধ্যমে স্বাক্ষর জাল করে ৩০ লাখ ৪৭ হাজার ৫শত টাকা আত্নসাত করেন।
অন্যদিকে ভূয়া নিবন্ধন সনদ দাখিল করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভুরারঘাট এম ইউ বহুমূখি দাখিল (ডিগ্রী) মাদ্রাসার ৫ শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়ে পরস্পরের যোগসাজসে ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেতন ভাতা বাবদ ৪২ লাখ ৭৪ হাজার ৫৮০ টাকা উত্তোলন করে আত্নসাত করেন।