খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাকিস্তানে নির্বাচনের চূড়ান্ত ফলাফল, পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ
পাকিস্তানে নির্বাচনের চূড়ান্ত ফলাফল, পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা এগিয়ে

পাকিস্তানে সদ্য সমাপ্ত নির্বাচনে সব আসনের ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সম্পন্ন হওয়ার তিনদিন পর এই ফল ঘোষণা করা হলো। গত বৃহস্পতিবারের এই নির্বাচনে কোনও রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

তবে অন্য সব রাজনৈতিক দলের চেয়ে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণা অনুসারে, বৃহস্পতিবারের এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন জিতেছে। যার মধ্যে ৯৬টি আসনে জিতেছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫টি আসনে জয় পেয়েছে।

এছাড়া প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টিও ৫৪টি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। করাচি-ভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১৭টি আসন জিতেছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনে গত ৮ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হয় এবং সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোন দল বা জোটকে ১৩৪টি আসন পেতে হবে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের একটি আসনের ভোট বাতিল করা হয়েছে এবং পাঞ্জাবের অন্য একটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।

এদিকে বেশ কিছু বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নওয়াজের পিএমএলএন-এ যোগদান করছে বলে জানা গেছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পরিষদ এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের বেশ কিছু বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জানিয়েছেন, তারা পিএমএলএন-এ যোগ দেবেন।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দলে অন্তত ৯ জন স্বতন্ত্র প্রার্থী যোগ দিচ্ছেন। উল্লেখ্য, পাকিস্তানের বৃহস্পতিবারের নির্বাচনে কোনও রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

আল জাজিরা জানিয়েছে, আদালতের নির্দেশে পাকিস্তানে ১০টি সংসদীয় আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। মূলত আদালতের জারি করা স্থগিতাদেশের পর জাতীয় পরিষদের ১০টি এবং প্রাদেশিক পরিষদের ১৬টি আসনের ফলাফল স্থগিত রেখেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

ফলাফল স্থগিত করা জাতীয় পরিষদের এমন তিনটি আসনও রয়েছে, যার বিষয়ে পিটিআই বলেছে, তাদের স্বতন্ত্র প্রার্থীরা সেখানে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। এছাড়া খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের একটি আসনের ফলাফলেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এই আসনে নওয়াজ শরিফ পরাজিত হয়েছেন এবং সেটিকে তিনি আদালতে চ্যালেঞ্জ করেছেন।

এই ধরনের আদেশের কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে পরবর্তী সরকার গঠনে আরও বিলম্ব হতে পারে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি