খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বইমেলায় আলো ছড়াবে মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৭ পূর্বাহ্ণ
বইমেলায় আলো ছড়াবে মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’

সৃজনশীল লেখক, কবি ও সাংবাদিক মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’ আসছে এবারের ব‌ই মেলায়। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে শ্রাবণ প্রকাশনী থেকে ব‌ইটি মেলায় আসছে বলে জানান প্রকাশক রবিন আহসান। মায়াতন্ত্র’র প্রচ্ছদ এঁকেছেন রাজিব রায়। এতে ৭০টির মতো কবিতা থাকছে। এরমধ্যে বেশিরভাগ কবিতা‌ই প্রেমের।

কবি মিজান মালিক বলেন, প্রতিটি মানুষেরই কিছু শখের মানুষ থাকে। তাদের প্রতি অতুল মায়াও থাকে। অনুভূতির উঠোনে একটু যত্ন পেলে তুলতুলে নরম হয়ে ওঠার অজস্র গল্প আছে।‌ অপরদিকে বাস্তবতার সড়কে আক্রান্ত মানুষ, অন্যের প্রতি কোমল ভালোবাসার ভিটায় যখন শ্লেষের চারা লাগায়,তখন সে ভীর থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়। বিষণ্ণ মন খুঁজে প্রশান্তি।‌ কখনো বৃষ্টির প্রার্থনায়, সন্ধ্যা তারার মাঝে। মেঘ‌ও হয়ে ওঠে অভিমানের পারদ। যদি বৃষ্টি না ঝরায়। কবিতায় মানুষের আকুল মনের নানামুখী তৎপরতা উঠে এসেছে।

মায়াতন্ত্র’র কবিতার শরীর শৈলিতে প্রেম, আশা-নিরাশা, কাছে পাওয়া কিংবা দূরত্বের শঙ্কা আবার কখনো দোটানা আশ্রয় নিয়েছে বেশ। বলা চলে এই কাব্যগ্রন্থের বড় একটা জায়গা দখলে রেখেছে প্রেম, ভালোবাসা বিরহব্যথার অমিমাংসিত রহস্য। পাশাপাশি জীবনপাতার ওপর কুয়াশা ঝরে পড়াও পেয়েছে জায়গা। তবে সেটিও মূখ্য হয়ে উঠতে পারেনি, কাব্যগ্রন্থের রোমান্টিক কবিতার দাপটের কাছে। এর প্রতিটি কবিতা যেনো বিদ্যমান সময়ের একেকটা বৃক্ষ। যার ছায়ায় একটু জিরিয়ে নিতে চাইবে সবাই।

ব‌ইটি প্রকাশ করছে শ্রাবণ প্রকাশনী। এর আগে ২০২০ সালে লেখক সাংবাদিক মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’ প্রকাশ করেছিল ঐতিহ্য প্রকাশনী। সে বছর মেলায় ব‌ইটি বেশ সাড়া ফেলে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের পোস্টার’ প্রকাশ পেয়েছিল ২০২১ সালে। করোনাকালে। এইসময় প্রকাশনা বের করেছিল এটি। তার দুটো কাব্যগ্রন্থ‌ই পাঠকপ্রিয়তা পেয়েছিল। আশা করা যাচ্ছে মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’ও পাঠকের মনে জায়গা করে নিতে পারবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি