খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সফলতার নামে সবই মূলত প্রতিযোগিতা

রিয়াজুল হক
প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ
সফলতার নামে সবই মূলত প্রতিযোগিতা

আমরা যেসব অর্জনকে সফলতা মনে করি, প্রকৃত অর্থে আসলেই কী সেসব সফলতা? সফলতা তো মন প্রশান্ত করবে, নিশ্চিন্ত করবে, এরপর আর কোন চাওয়া মনের মধ্যে আসবে না। কিন্তু আমরা পৃথিবীতে যেসব অর্জনকে সফলতা মনে করি, সেসব তো আমাদের চাপে ফেলে দেয়, দুশ্চিন্তায় ঘিরে রাখে।

একটা উদাহরণ দেই, বিষয়টা পরিষ্কার হবে।শাহরুখ খানের ‘পাঠান’ মুভিটি বিশাল ব্যবসা করল। হাজার কোটি রুপির উপরে আয় করল। আমাদের ব্যাখ্যায়, শাহরুখ খান ‘পাঠান’ মুভির মাধ্যমে সফল। কিন্তু শাহরুখ খান কী এই ছবি করার পরে বসে থাকতে পেরেছে?

এরপর আবার সফলতার জন্য তাকে ‘জাওয়ান’ মুভি করতে হয়েছে। সেটাও বিশাল ব্যবসা করেছে। কিন্তু এরপরও কী শাহরুখ বসে থাকতে পেরেছে? যদি শাহরুখ চিন্তা করত যে, আমার ‘জাওয়ান’ মুভি বিশাল ব্যবসা সফল, আমি তো সফল মানুষ, আমার আর মুভি করার দরকার কী?

তাহলে বিষয়টা কী হতো? সেক্ষেত্রে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ মুভি দেখার পর সবাই রণবীরকে নিয়ে ব্যস্ত হয়ে যেতো। শাহরুখ পুরানো হয়ে যেত।

এখানে অবশ্যই ভাবনার বিষয় আছে। আপনি পৃথিবীতে যত অর্জনই করুন না কেন, আপনাকে আবার নতুন কিছু অর্জনের জন্য কাজে নেমে যেতে হবে। যদি ঠিক সময় মতো নামতে না পারেন, তাহলে পৃথিবীতে আমাদের সৃষ্ট এই সফলতা নামক প্রতিযোগিতার খেলায় আপনি হারিয়ে যাবেন। আপনাকে কেউ মনে রাখবে না।

আবার শাহরুখ খানের বিষয়ে আসি। জাওয়ানের বিশাল সফলতার পর শাহরুখ খান আবার ‘ডানকি’ মুভি নিয়ে আসলো। ভালো ব্যবসা করছে। এখনও কী শাহরুখ সময়টাকে উদযাপন করতে পারছে? শাহরুখ তো চিন্তায় আছে, ‘সালার’ মুভি তার চেয়ে যদি বেশি ব্যবসা করে, তাহলে তার আগের দু’টি মুভির সফলতার কথাও কিছুটা ম্লান হয়ে যাবে। সবাই তখন প্রভাসের ‘সালার’ মুভির কথা বলবে।

মূলকথা, আপনি যত ভালো কিছুই করেন, যত অর্জনই করেন, আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারছেন না। বসে থাকলেই, নতুন কেউ এসে তার নতুন অর্জনের মাধ্যমে আপনার কথা ভুলিয়ে দেবে। আর একেই আমরা পৃথিবীতে সফলতা বলে থাকি!

এটাকে সফলতা না বলে প্রতিযোগিতা বলা যেতে পারে। যে প্রতিযোগিতায় প্রতি ক্ষেত্রেই আপনাকে জেতার জন্য নামতে হয়। জিততে পারবেন কিনা, তার জন্য দুশ্চিন্তা করতে হয়। আবার জিতে গেলেও পরবর্তী প্রতিযোগিতার জন্য আবার আপনাকে প্রস্তুতি নিতে হয়। যার কোন শেষ নেই।

অথচ সফলতা তো সেটাই হওয়া উচিত, যেটা পাওয়ার পরে আপনার পরবর্তীতে আর কিছু পাওয়ার প্রয়োজন হবে না। এবার ভাবুন, পৃথিবীতে কী সেই সফলতা পাওয়া সম্ভব? না, সম্ভব নয়।

মূলত, সফলতা হবে তাই, যা মৃত্যুর পরে আপনাকে আল্লাহ তায়ালা উপহার দিবেন। যদি আপনি আল্লাহর দয়ায় জান্নাত পেয়ে যান, আপনি একজন প্রকৃত সফল মানুষ। আপনার আর কিছু চাওয়ার প্রয়োজন হবে না, কিছু পাওয়ার জন্য আপনাকে আর দৌড়াতে হবে না, তখন আপনি আপনার সফলতা চিরকাল উপভোগ করতে পারবেন।

লেখকঃ রিয়াজুল হক, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি