খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশেষায়িত ব্রেস্ট ক্লিনিক চালু করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ
বিশেষায়িত ব্রেস্ট ক্লিনিক চালু করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে ক্যান্সার মোকাবেলায় চট্টগ্রাম এভারকেয়ার হসপিটাল ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। দিনব্যাপী আয়োজিত শিক্ষামূলক সকল কর্মকাণ্ডের মধ্য দিয়ে সকলের নিকট ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণ এবং সক্রিয় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। ক্যান্সার চিকিৎসায় উন্নত ফলাফল লাভে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি (রেডিয়েশন অনকোলজির প্রাক্তন প্রধান, সিএমসি ভেলোর) বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিখ্যাত অনকোলজিস্ট ডাঃ সাইমন প্রদীপ পাভামনি, এমবিবিএস, এমডি (রেডিওথেরাপি) নিয়মিত স্ক্রিনিং, উন্নত পরীক্ষা এবং দ্রুত চিকিৎসার উপর জোর দিয়েছেন।

উক্ত আয়োজনে মহিলাদের স্তন সম্পর্কিত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানে একটি বিশেষায়িত ব্রেস্ট ক্লিনিক উদ্বোধন করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। এই ক্লিনিকটিতে ম্যামোগ্রাম, বায়োপসির মতো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, অভিজ্ঞ স্তন সার্জন ও অনকোলজিস্টদের সাথে পরামর্শ এবং সার্জিক্যাল ও নন-সার্জিক্যালসহ বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করা হবে।

এভারকেয়ার ব্রেস্ট ক্লিনিক প্রতি বুধবার সকাল ১১:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও, সমাজের সকলের জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে এভারকেয়ার হসপিটালের রয়েছে বিভিন্ন বিশেষায়িত ক্লিনিক। ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নিশ্চিতে রয়েছে ডায়াবেটিক ফুট ক্লিনিক, শ্বাসযন্ত্রের যত্নে রয়েছে হাঁপানি এবং সিওপিডি ক্লিনিক এবং জয়েন্টের অবস্থা নির্ণয় এবং চিকিৎসায় রয়েছে জয়েন্টস ক্লিনিক। এইসব বিশেষায়িত ক্লিনিকগুলো উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এভারকেয়ারের প্রতিশ্রুতিকেই নির্দেশ করে।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও সামীর সিং বলেন, “সমাজে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিদ্যমান ক্লিনিকগুলির পাশাপাশি এভারকেয়ার ব্রেস্ট ক্লিনিক চালু করা মানুষের প্রতি আমাদের এই প্রতিশ্রুতিকেই প্রতিফলন করে।”

বিশেষায়িত ক্লিনিক চালু করার পাশাপাশি নানা ধরণের সচেতনতামূলক কর্মসূচী আয়োজনের মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের ধারা অব্যাহত রাখছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। এই উদ্যোগগুলোর ফলে ব্যাক্তিরা স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং সময়মত সিদ্ধান্ত গ্রহণে সচেতন হতে পারে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি