খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইয়েমেনে বৃটিশ-আমেরিকান বাহিনীর ব্যাপক হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ
ইয়েমেনে বৃটিশ-আমেরিকান বাহিনীর ব্যাপক হামলা

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী- সেন্টকম ব্রিটিশ সেনাদেরকে সঙ্গে নিয়ে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের ৩৬টি স্থাপনায় হামলা চালিয়েছে। শনিবার রাতে এসব হামলা চালানো হয়। লোহিত সাগরে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক টহল জোটের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড ও নিউজিল্যান্ডের সমর্থন নিয়ে এসব হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ এবং লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর ওপর হুথিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের ১৩টি স্থানের ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুত স্থাপনা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ব্যবস্থা-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

এর আগে সেন্টকম জানিয়েছিল, শনিবার লোহিত সাগরের দিকে নিক্ষেপের জন্য প্রস্তুত করা হুতিদের ছয়টি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা শুরু করে হুথিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের পক্ষ থেকে এ পর্যন্ত অন্তত ১৬০টি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম।

ইরাক ও সিরিয়ায় ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন আগ্রাসী হামলার পরদিন ইয়েমেনে এ হামলা চালানো হলো। ইরাক ও সিরিয়ায় ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানগুলোতে শুক্রবার চালানো এসব হামলায় প্রায় ৪০ জন নিহত হন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি