খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নেপালের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ
নেপালের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়

যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে জটিল সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। যেখানে সহজ হিসাব— বড় ব্যবধানে জয়। সে কারণেই হয়তো নেপালের লক্ষ্য তাড়ায় দ্রুত জয়ের তাড়না দেখিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। যদিও দ্রুত জয় পাওয়ার চেষ্টায় তারা ৫ উইকেট হারিয়ে বসেছে। তা সত্ত্বেও সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ১৪৮ বল এবং ৫ উইকেট হাতে রেখে নেপালকে হারিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে আজ (বুধবার) আগে ব্যাট করতে নেমে নেপালের পুঁজি ছিল ১৬৯ রানের। দ্রুত উইকেট হারিয়েও তারা বড় সংগ্রহের পথে ছিল। তবে বোলিংয়ে বাংলাদেশের হয়ে তোপ দেগেছেন রোহানাত দৌলা বর্ষণ ও পারভেজ হোসেন জীবন। পরবর্তীতে সেই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন টাইগার ওপেনাররা। শেষ পর্যন্ত জিসান আলম ও আরিফুল ইসলামের ফিফটিতে বাংলাদেশ ২৫.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়।

১৭০ রান তাড়ায় ওপেনিংয়ে জিশান যখন আগ্রাসী মেজাজে ছিলেন, আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী ব্যাট করেছেন ধীরগতিতে। দুজনের ওপেনিং জুটিতে বাংলাদেশ তোলে ৬৭ রান। ৩৪ বলে ব্যক্তিগত ১৬ রানে ক্যাচ দিয়ে ফেরেন শিবলী। এরপর তিনে নামা চোধুরী মোহাম্মদ রিজওয়ানও জিশানের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত রান তোলার প্রতিযোগিতায় নামেন। সে কারণেই ইনিংস বড় করতে পারেননি তিনিও। ১১ বলে ১টি করে চার-ছয়ে রিজওয়ান ফেরেন ১৫ রানে।

তারপরই বিদায় নেন ওপেনার জিশানও। যদিও এর আগে ডানহাতি এই ব্যাটার ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন। ৪৩ বলে ৬টি চার ও দুই ছয়ের বাউন্ডারিতে ৫৫ রান করেন জিশান। চতুর্থ উইকেটে আহরার আমিন ও আরিফুল মিলে যোগ করেন ৪৫ রান। সেই জুটি আরও বড় হলে রানরেট বাড়ানোর দিক থেকে উপকৃত হতে পারত বাংলাদেশ। কিন্তু আহরারের (১২) পর রানের খাতা খোলার আগে শিহাব জেমসও প্যাভিলিয়নে ফেরেন। অথচ তখন টাইগাররা জয় থেকে মাত্র ১৭ রান দূরত্বে ছিল।

বাকি কাজটা সামলেছেন আরিফুল ও শেখ পারভেজ জীবন। চলতি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান আরিফুল আজ অপরাজিত ছিলেন ৫৯ রানে। মাত্র ৩৮ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৭টি চার ও দুটি ছক্কার বাউন্ডারিতে। আরেক অপরাজিত ব্যাটসম্যান জীবন করেন ৫ রান।

নেপালের হয়ে সব উইকেটই গেছে এক বোলারের দখলে। ডানহাতি অফস্পিনার সুভাষ ভান্ডারি ৪৪ রান খরচায় ৫ উইকেট পেয়েছেন।

এর আগে টস জিতে আগে ব্যাট করা নেপাল নির্ধারিত ওভার শেষ হওয়ার ১ বল আগেই অলআউট হয়ে যায়। তাদের হয়ে বিশাল বিক্রম সর্বোচ্চ ৪৮, দেভ খানাল ৩৫ ও সুভাষ ভান্ডারি ১৮ রান করেন। বাংলাদেশের হয়ে মাত্র ১৭ রানেই সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন বর্ষণ। যার বদৌলতে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এছাড়া জীবন ৩ উইকেট পেয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি