খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আবার রোহিঙ্গা ঢল নামার শঙ্কা

বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ
বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা

অস্থিতিশীল মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনীর সাথে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর তুমুল লড়াই চলছে। সংঘাত থেকে বাঁচতে শত শত মানুষ বাড়িঘর ছেড়ে অন্য এলাকায় পালিয়ে যাচ্ছেন। এ ছাড়া সামরিক বাহিনীর নির্বিচার গোলাবর্ষণে অনেকে নিহত ও আহত হয়েছেন। এর মাঝেই দেশটির শান রাজ্যের একটি শহরে জান্তা সৈন্যরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সৈন্যদের হাত থেকে পালিয়ে আসা বাসিন্দারা বলেন, সেখানকার বাড়িঘরে আগুন দেওয়ার জন্য মুসলিমদের বাধ্য করছে জান্তা বাহিনী। একই সঙ্গে বাড়িঘরে আগুন দেওয়ার ছবি ও ভিডিও ধারণ করছে সৈন্যরা।

ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) এবং তাদের মিত্র প্রতিরোধ বাহিনী পিছু হটার পর মিয়ানমার জান্তার সৈন্যরা উত্তর শান রাজ্যের মোমেইক শহরের দখল ফিরে পেয়েছে। জান্তা সৈন্যরা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি কমপক্ষে আট বাসিন্দাকে হত্যা করেছে। একই সঙ্গে সেখানকার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ১৮ জানুয়ারি কেআইএ, অল বার্মা স্টুডেন্টস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এবিএসডিএফ) এবং পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মোমেইক শহরে হামলা চালিয়েছিল। থানাসহ জান্তা সৈন্যদের ঘাঁটিতে হামলার পর গত ২৫ জানুয়ারি তারা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয়। পরে ওই দিন সন্ধ্যায় জান্তা বাহিনীর হামলায় পিছু হটতে বাধ্য হয় যৌথ বাহিনীর সদস্যরা। শহরটি থেকে পালিয়ে যাওয়া বাসিন্দারা বলেছেন, জান্তা সৈন্যরা শহরে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য ফিরে আসে।

মোমেইকের স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘‘জান্তা সৈন্যরা এখন শহরে অবস্থান করছে এবং বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। তারা আড়ালে থাকা বাসিন্দাদের গ্রেপ্তার করেছে।  রোববার নিজেদের বাড়িঘর দেখতে গিয়ে অন্তত পাঁচজন বাসিন্দা গ্রেপ্তার হয়েছেন। গৃহপালিত প্রাণীকে যারা খাবার দেওয়ার জন্য গ্রামে গিয়েছিল তাদেরও গ্রেপ্তার করা হয়েছে।’’

শহরের বাস্তুচ্যুত লোকজনকে সহায়তা করা স্থানীয় এক স্বেচ্ছাসেবকের মতে, জান্তা সৈন্যরা মোমেইকে বাড়িঘর পুড়িয়ে দিতে মুসলিম বন্দীদের বাধ্য করছে। এর মাধ্যমে জান্তা বাহিনী শহরে বিভাজনের বীজ বপন করতে চাইছে।

ওই স্বেচ্ছাসেবক বলেছেন, শহর থেকে পালিয়ে আসা একজন বাসিন্দা জানিয়েছেন, জান্তা সৈন্যরা বন্দীদের বাড়িঘর পুড়িয়ে দিতে বাধ্য করেছে। তারা মুসলমানদের হাতে টর্চ দিয়ে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিতে বলছে। আগুন দিতে অস্বীকৃতি জানানো মুসলিমদের হত্যার হুমকি দেয় জান্তা সৈন্যরা। অগ্নিসংযোগের সময় সৈন্যরা ছবি তুলেছে। আমার ধারণা, শাসক সৈন্যরা এসব ছবি প্রচার এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য ব্যবহার করবে। মুসলমানরা বাড়িঘর এবং ধর্মীয় স্থাপনায় আগুন দিচ্ছে বলে জান্তা বাহিনী প্রচারণা চালাবে।

তিনি বলেন, জান্তা সৈন্যরা শহরটি অবরোধ ও মুসলমানসহ অন্তত আটজন বাসিন্দাকে হত্যা করেছে। অনেক বাসিন্দা যুদ্ধের আগেই পালিয়ে গেছে। যারা থেকে গিয়েছিল জান্তা সৈন্যদের হাতে তারা নিহত অথবা গ্রেপ্তার হয়েছে।

সূত্র: দ্য ইরাবতি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি