খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশের একমাত্র তেল শোধনাগার ইআরএল-এ জেট ফুয়েল উৎপাদন বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ
দেশের একমাত্র তেল শোধনাগার ইআরএল-এ জেট ফুয়েল উৎপাদন বন্ধ

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) দীর্ঘদিন ধরে জেট ফুয়েল উৎপাদন বন্ধ। এতে শতভাগ আমদানি নির্ভরতা এড়িয়ে বিকল্প উৎস থেকে জেট ফুয়েল পাওয়া অনিশ্চিত রয়ে গেছে। প্রায় এক মাস আগে সারা দেশের ডিপোগুলোয় বিমানের জ্বালানি জেট ফুয়েল সংকট দেখা দেয়। এক পর্যায়ে জেট ফুয়েলের মজুদ নেমে আসে সর্বনিম্ন পর্যায়ে। নিয়ম অনুযায়ী দেশে এক মাসের মজুদ থাকার কথা।

রবিবার (২৮ জানুয়ারি) মজুদ ছিল ৩৫ হাজার টন। যা দিয়ে বর্তমান চাহিদা অনুযায়ী চলবে এক মাসেরও কম সময়। তবে জেট ফুয়েলবাহী আরও দুটি ট্যাঙ্কার আগামী সপ্তাহে চট্টগ্রাম বন্দরে ভেড়ার শিডিউল রয়েছে। এরপর বর্তমান মজুদ আরও বাড়বে বলে বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন।

গত বছরের শেষ সময় থেকে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত জেট ফুয়েলের মজুদ সংকট ছিল। ডলার সংকটে আমদানি প্রবাহ স্বাভাবিক রাখতে কঠিন সময় পার করছে বিপিসি। মজুদ সংকটের এই সময়ে ইআরএলে জেট ফুয়েল উৎপাদন বন্ধ থাকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে এখনও জেট ফুয়েল উৎপাদন শুরুর নির্দেশনা দেওয়া হয়নি। তাই কবে নাগাদ উৎপাদন শুরু হবে তা ইআরএলের কেউ নিশ্চিত করতে পারছেন না।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া বলেন, জেট ফুয়েল পুরোপুরি আমদানি নির্ভর। তাই বিকল্প উৎস থেকে সরবরাহ না হলেও কোনো সমস্যা হবে না।

উৎপাদন সক্ষমতা থাকার পরও বিকল্প উৎস হিসেবে ইআরএলে জেট ফুয়েল উৎপাদন হচ্ছে না কেন এ প্রশ্নে তিনি বলেন, ৩৫ হাজার টন জেট ফুয়েল মজুদ আছে। এই মুহূর্তে কোনো সংকট নেই। প্রয়োজন হলে তখন দেখা যাবে।

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমান বলেন, ইআরএলে জেট ফুয়েল উৎপাদনের সক্ষমতা রয়েছে। বিপিসি থেকে নির্দেশনা পেলে আমরা জেট ফুয়েল উৎপাদন শুরু করি। কিন্তু সে ধরনের কোনো নির্দেশনা আমরা এখনও পাইনি। তাই জেট ফুয়েল উৎপাদন বন্ধ রয়েছে। ইআরএলে প্রতিদিন ২শ টন করে উৎপাদন সক্ষমতা রয়েছে। যা মাসে ৬০ হাজার টন।

ইআরএলের অপারেশন্স বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড) পরিশোধন করে কয়েক ধরনের জ্বালানি তেল উৎপাদন করা হয়। এর মধ্যে ডিজেল, পেট্রোল, অকটেন এবং ফার্নেস অয়েলের পাশাপাশি জেট ফুয়েল বা জেট এ-১ উৎপাদন করা যায়। নির্দেশনা থাকলে জেট ফুয়েল উৎপাদন শুরু করা হয়। অন্যথায় জেট ফুয়েল উৎপাদন বন্ধ রাখা হয়। প্রতি সপ্তাহে ক্রুড পরিশোধন করে ৮শ-১৪শ টন জেট ফুয়েল উৎপাদন করার সক্ষমতা রয়েছে। যা বর্তমান দৈনিক চাহিদা থেকে অনেক কম। তবে আপদকালীন সময়ে সরবরাহ স্বাভাবিক রাখার মতো যথেষ্ট উৎপাদন সক্ষমতা বলা যায়।

বিপিসির কর্মকর্তারা জানান, প্রতি বছর হজ মৌসুমে দেশের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের চাহিদা বেড়ে যায়। নিয়মিত ফ্লাইটের পাশাপাশি হজযাত্রী বহনকারী ফ্লাইট পরিচালনা বেশি হওয়ায় চাহিদা বাড়ে। জেট ফুয়েলের মজুদ সংকট এড়াতে ওই সময় ইআরএলে জেট ফুয়েল উৎপাদন করার নির্দেশনা দেওয়া হয়। বিপিসির অপারেশন্স বিভাগ থেকে নির্দেশনা পাওয়ার পর কেবল জেট ফুয়েল উৎপাদন শুরু করে ইআরএল। তবে গত কয়েক বছর ধরে জেট ফুয়েল উৎপাদনের কোনো নির্দেশনা দিতে হয়নি।

বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) আসিফ মালিক বলেন, জেট ফুয়েলের চাহিদা দিন দিন বাড়ছে। এক বছর আগে দৈনিক গড় চাহিদা ছিল ১ হাজার ২শ টন। আর এখন দৈনিক চাহিদা ১ হাজার ৫শ টনের মতো। এক বছরের ব্যবধানে দৈনিক চাহিদা বেড়েছে ৩শ টন। তাই আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকে জেট ফুয়েলের সরবরাহ পাওয়া গেলে ভালো। তাতে অন্তত আপদকালীন সময় কিছুটা সহায়তা মিলবে।

গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

ছবি-সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকার উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না। সারা দেশেও বড় ধরনের সমস্যা হবে বলে সরকার মনে করছে না।

তিনি বলেন, এর আগেও আওয়ামী লীগের কর্মসূচি ছিল। ওই কর্মসূচির বিষয়ে আগের ব্রিফিংয়েও তিনি সরকারের অবস্থান জানিয়েছিলেন। এসব কর্মসূচি নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না।

গোপালগঞ্জের ঘটনা নিয়ে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এসব অপরাধের দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বহন করতে হবে।

গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, প্রত্যাহার করা মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, বিষয়টি এমন নয়। কোনো না কোনো ধরনের ব্যর্থতা থাকলে সেটি স্বীকার করে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্রে পুলিশ থাকতেই হবে। তবে পুলিশ যেন সবচেয়ে কম বলপ্রয়োগ করে এবং সবচেয়ে কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে পারে, সেভাবেই কাজ করতে হবে।

তিনি বলেন, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ ছিল। তার মতে, পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকরাও গোপালগঞ্জের পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে তিনি উল্লেখ করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকারের নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। কারণ, এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।

তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা তাদের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠতা ছিল। সেটি সমস্যা নয়। কারণ, তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় কেউ যদি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন, সেটি অত্যন্ত উদ্বেগজনক।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। সরকারের প্রয়োজন হলে প্রকৃত তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে।

গোপালগঞ্জের ঘটনা ছাড়াও গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরের অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা কী চাই, কীভাবে চাই সেগুলো যথাসময়ে মিডিয়ার সামনে জানাব।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সে রকম কোনো সম্ভাবনা নেই। চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গঙ্গা চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান যথাসময়ে জানানো হবে।

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ