খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শাহ আমানতে স্বর্ণের বারসহ চিকিৎসক আটক

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ
শাহ আমানতে স্বর্ণের বারসহ চিকিৎসক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করেন ২৭ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. এম জেড এ শরীফ।

অভিযোগ উঠেছে-ডা. শরীফ বিমানবন্দরে যাত্রীদের জরুরি চিকিৎসা সেবার আড়ালে অবৈধভাবে আনা স্বর্ণ ভিআইপি চ্যানেল দিয়ে বের করে তা চোরাচালান চক্রের কাছে পৌঁছে দিতেন।

শুল্ক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে ডা. এম জেড এ শরীফকে নজরদারিতে রাখেন তারা।

সোমবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৯টায় একটি ফ্লাইটের যাত্রীর মাধ্যমে আসা চার স্বর্ণের বার ভিআইপি চ্যানেল দিয়ে পার করে দেওয়ার সময় জব্দ করা হয়। এই বারগুলো তল্লাশি করে ডা. এম জেড এ শরীফের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত যাত্রী আলাউদ্দিন শারজাহ থেকে এসেছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুল্ক কর্মকর্তারা জানান, স্বর্ণের বারসহ বের হওয়ার সময় ডা. এম জেড এ শরীফকে চ্যালেঞ্জ করা হলে তিনি যাত্রীর অসুস্থতার কথা বলে তল্লাশি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। গোয়েন্দা তথ্য থাকায় তাকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেট থেকে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। সেসময় যাত্রীসহ তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত এম জেড এ শরীফসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দরে কাজ করার সুবাদে তিনি দীর্ঘদিন ধরেই এ ধরনের অপরাধে জড়িত-এমন তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়।’

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি