খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৫শ’ শয্যার জনবল কাঠামো দিয়েই চলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

সাজ্জাদ হোসেন বাপ্পি, রংপুর থেকে
প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ
৫শ’ শয্যার জনবল কাঠামো দিয়েই চলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

১৪ বছর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হয় ১ হাজার। কিন্ত এখনও ৫শ’ শয্যার হাসপাতালের জনবল কাঠামো দিয়ে চলছে হাসপাতালটির স্বাস্থ্য সেবা কার্যক্রম। এতে করে চিকিৎসক,নার্স ও ওয়ার্ডবয়দের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এজন্য রোগীর স্বজনদের সাথে প্রায়াই ঘটছে অপ্রীতিকর ঘটনা।

রংপুর মেডিকেল হাসপাতাল সূত্রে জানা গেছে, রংপুর নগরীর ধাপ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে ১৯৬৮ সালে ৬৫ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এর আগে ১৯৬৬ সালে এই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রথমে ১৯৭৬ সালের ১৯ মার্চ ২৫০ শয্যার তৎকালীন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ ইব্রাহীম। ১৯৮৬ সালে এটি ৫০০ শয্যায় উন্নতি করা হয়। এর ৭ বছর পর ১০০ শয্যা নতুন করে বাড়ানো হলেও বাড়েনি জনবল কাঠামো। একই জনবল কাঠামো নিয়ে ২০১০ সালে ১৭ বছর পর হাসপাতালটি ১ হাজার শয্যায় উন্নতি করা হয।
সূত্র মতে, ১ হাজার শয্যায় বৃদ্ধি ওষুধ, খাদ্য, ভারি যন্ত্রপাতি, চিকিৎসক, নার্স, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা বাড়ানো হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেনীর সংখ্যা বাড়েনি। অথচ নতুন করে বাড়ানো হয়েছে ১০টি বিভাগ। আগে ছিলো ৩২টি বিভাগ। বিভাগ ও ওয়ার্ড বাড়লেও আগের ৫শ’ শয্যার হাসপাতালের জনবল কাঠামো গঠনে অর্গ্রানোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়নি। তখন থেকে তৃতীয় শ্রেণীর ২৮শ’টি ও চতুর্থ শেণীর ১৮৩টি পদ শূন্য রয়েছে। ২৯৪ জন চিকিৎসক দেওয়া হলেও বিভিন্ন বিভাগের চিকিৎসকের ২৪টি পদ এখনও পূরণ করা হয়নি।

পদগুলোর মধ্যে রয়েছে, রেজিষ্ট্রার যথাক্রমে, রিউমাটোলজি, নিউরোমেডিসিন, গ্যস্টোএন্টারোলজি, হেমাটোলজি, নেফ্ররোলজি, অর্থ্রোপেটিক্স সার্জারী, ট্রমা ইউরোলজি বার্ণ ও প্লাষ্টিক সার্জারী। সহকারী রেজিষ্ট্রারের মধ্যে রয়েছে নেফ্রোলজি, গ্যস্টোএন্টারোলজি,এন্ডোক্রাইনোলজি, হেমাটোলজি, হেপাটোলজি, নিওনেটোলেজি, শিশু মেটোলজি, অস্ত্রপাচার, অনকোলজি এন্ড মাইক্রোলজি।

মেডিকেল অফিসার পদের মধ্যে রয়েছে, হেপাটোলজি, নেপ্রোলজি, হেমডায়লাইসিস,রেসপিরেটরি মেডিসিন ও ইউনানি।
অফিস সহকারী ৩২ জনের স্থলে রয়েছে ১০ জন। ক্যাশ, হিসাবরক্ষক, মডেল ক্লিনিক ও স্টোর শাখা ভারপ্রাপ্ত দিয়ে চলছে। এদিকে নার্স শাখায় অনেক পদ শূন্য রয়েছে। সেখানে নেই সেবা তত্ত্বাবধায়ক, উপ-সেবা ত্ত্বাবধায়ক, নর্সিং সুপারভাইজারের ৫টি, সিনিয়র স্টাপ নার্সের ২টিসহ মোট ৯টি পদ শূন্য রয়েছে।
নার্সিং শাখার উপ- তত্ত্বাবধায়ক মোছাঃ রওশন আরা বেগম জানান, প্রয়োজনীয় জনবল না থাকার কারণে ১ হাজার শয্যা হাসপাতালের চিকিৎসা সেবা দিতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে। তার দাবী সেবা তত্ত্বাবধায়ক, উপ- সেবা তত্ত্বাবধায়কসহ ১ হাজার ৫শ’ জনবল হলে রোগীদের সেবা দেওয়া সহজ হবে। তিনি নার্সদেও আবাসন ব্যবস্থারও দাবী জানান।

তিনি বলেন, বর্তমানে তাদের আবাসন ব্যবস্থার সংকটের কারণে অনেকেই তৃতীয় শ্রেণীর কর্মচারীদের স্টাফ কোয়াটর ভাড়ানিয়ে থাকসে। কোউকে কাউকে বাহিরে বেশি দাম দিয়ে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নার্স ও ব্রাদার জানান, হাসপাতালের জরুরী বিভাগে আঘাত জনিত কারণে যেসকল রোগ চিকিৎসা নিতে আসেন তাদেরকে সেখান থেকে ছাড়পত্র দেওয়া সসম্ভব। তিন্ত জরুরী বিভাগের চিকিৎসক তা না কওে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পাঠায় দেয়। এতে কওে রোগীর ভিড় বাড়ে। তাদেরও সেবা দিতে বেগ পেতে হয়। তারা ক্যাজুয়ালিটি চিকিৎসার জন্য জনবল দেওয়ার দাবী জানান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ ইউনুস আলী জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ পূরণে আউট সোর্সিংএ ১৪১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরে ৪শ’ জনের চাহিদা পাঠানো হয়েছে।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি