খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে প্রবাসীকে নির্যাতন, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ
২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে প্রবাসীকে নির্যাতন, গ্রেপ্তার এক

লিবিয়ায় ফেনীর সোনাগাজীর মোরশেদ আলম নামে এক প্রবাসীকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপন আদায়ের ঘটনার মামলায় রাজধানীর গুলশান এলাকা থেকে আল আমিন ওরফে মিলন (২৭) নামে অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন খুলনার লবনচরা থানার মহাম্মদিয়া পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

লিবিয়ায় অপহরনের শিকার মোরশেদ আলম উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে আল আমিনকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। সেখান অপহরণ চক্রের সদস্য আল আমিন লিবিয়ায় প্রবাসী মোরশেদ আলমকে অপহরণ করে নির্যাতন ও মেরে ফেলার ভয় দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে দেড় লাখ টাকা মুক্তিপর নেওয়ার কথা স্বীকার করে লিবিয়ায় তাদের চক্রের সদস্যদের নাম-ঠিকানাসহ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

এঘটনায় প্রবাসীর স্ত্রী জাহানারা বেগম বাদি হয়ে গত ৮ জানুয়ারী (সোমবার) অজ্ঞাতনামাদেরকে আসামি করে প্রবাসে স্বামীকে অপহরণ করে মৃত্যুর ভয় দেখানোর ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরকারী চক্রের সদস্য আল আমিনকে গুলশান থেকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে প্রবাসীর স্ত্রী জাহানারা বেগম উল্লেখ করেন, গত ২৭ ডিসেম্বর রাতে লিবিবিয়া থেকে আলী নামে এক ইমু একাউন্ট থেকে ফোন করে তার (জাহানারা) স্বামী মোরশেদ আলম তাকে জানায়, অজ্ঞাতনামা লোকেরা তাকেসহ অন্তত ৫০-৬০জন লোককে অপহরণ করে একটি অন্ধকার কক্ষে নিয়ে বেধে রেখেছে। বিশ লাখ টাকা মুক্তিপন না দিলে তাকে মেরে ফেলবে। একইভাবে পরদিনও একই নম্বর থেকে জাহানারার মুঠোফোনে কল আসে। পরে উপায়ন্তু না পেয়ে জাহানারা বেগম ওই ইমু একাউন্ট থেকে পাঠানো একটি হিসেব নম্বরে প্রথমে ৫০ হাজার টাকা পাঠান। এরপর তার স্বামী আবারও ফোন করে কমপক্ষে ৭ লাখ টাকা পাঠাতে বলে। অন্যথায় তাকে মুক্তির বদলে নির্যাতন করে মেরে ফেলবে। পরে চলতি মাসে ৪ তারিখে জাহানারা আবারও অপহরণকারীদের দেয়া আরেকটি হিসেব নম্বরে একলাখ টাকা পাঠান।

জাহানারা বেগম বলেন, দেড় লাখ টাকা দেয়ার পর গত ৮ জানুয়ারী সোমবার দুপুরে আবারও অপহরকারীদের নাম্বর থেকে ফোন করে মোরশেদ তাকে বলে, দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে বেড়দক মারধর ও নির্যাতন করছে। পরে ঘটনাটি কয়েকজন আত্মীয় স্বজনকে জানালে তারা থানায় গিয়ে আইনী ব্যবস্থা গ্রহণসহ পুলিশের পরামর্শ নিতে বলেন। পরে তিনি থানায় এসে ইমু নম্বর ও অপহরনকারীদের দেয়া টাকা পাঠানোর ডাচ বাংলা ব্যাংকের হিসেব নম্বর ও জমা রশিদ দিয়ে থানায় মামলা করেন।

সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম সরকার বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইমু নম্বর ও ব্যাংকে টাকা পাঠানো হিসেব নম্বরের মালিকদের শনাক্তে মাঠে নামেন। টাকা পাঠানো ডাচ বাংলা ব্যাংকের দুটি হিসেব নম্বরের লোকদের নাম-ঠিকানা ও হিসেব নম্বরে থাকা মুঠোফোন নম্বর সংগ্রহ করা হলেও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত সোমবার রাতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে আল আমিনের অবস্থান নিশ্চিত হন। এরপর অভিযান চালিয়ে মঙ্গলবার গুলশান এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, গ্রেপ্তারের পর অপহরণ চক্রের সদস্য আল আমিন জিজ্ঞাসাবাদে দেড় লাখ টাকা মুক্তিপর নেওয়ার কথা স্বীকার করে লিবিয়ায় তাদের চক্রের সদস্যদের নাম-ঠিকানাসহ চাঞ্চল্যকর তথ্য দেয়। পরে তাকে ১৬৪ধারায় জবানবন্দি গ্রহনের জন্য ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয়। জবানবন্দি রেকর্ড শেষে আদালতের নির্দেশে তাকে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন