খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

২’শ পাহাড়িদের মাঝে শান্তিনীড়ের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ণ
২’শ পাহাড়িদের মাঝে শান্তিনীড়ের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের উদ্যোগে পাহাড়ে বসবাসকারী সুবিধাবজ্ঞিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প এবং করেরহাট ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শান্তিনীড়ের ১২তম শীতবস্ত্র বিতরণ-২০২৪ কার্যক্রম সম্পন্ন হয়।

এক টুকরো শীতের কাপড় যার নাই, সে বুঝে শীতের কষ্ট- এ প্রতিপাদ্যে বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে কম্বল পৌঁছে দিয়েছে সংগঠনটি। শীতবস্ত্র প্রকল্পের দায়িত্বে থাকা সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মো. শওকত হোসেন ও কার্যনির্বাহি সদস্য রাজু দে’র পরিচালনায় উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, নলকো ইন্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কমল ত্রিপুরা, ইউপি সদস্য জামাল উদ্দিন, ইউপি সদস্য কামরুজ্জামান, সাইবেনিখিল পাড়ার সর্দার ঊষা ত্রিপুরা, আশ্রয়ণ প্রকল্প পাড়ার সর্দার সুমন ত্রিপুরা।

এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল দাশ, যুগ্ম-সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ, সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইয়াছিন শরীফ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, দুস্থ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বকর ছিদ্দিক রিশাত, সংগঠনের সদস্য আখতার হোসেন, মাসুম সোহান সাদ, নুর ছালাম লিমন, মাহমুদুল হাসান জাভেদ, মো. সাগর প্রমুখ।

এসময় অসহায় পাহাড়ি ২শ জনের মাঝে ১ম ধাপে ৩টি ভিন্ন স্পটে কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য, বরাবরের মত অন্যান্য সামাজিক কর্মকান্ডের পাশাপাশি শান্তিনীড় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকে যা টানা ১২ বছর যাবত চলমান রয়েছে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন