জেসমিন প্রকল্পের উদ্যোগে কৃষি যান্ত্রিকীকরণে নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান
জামালপুরের মেলান্দহ উপজেলায় কৃষি যান্ত্রিকীকরণে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ জুন) উপজেলার দুরমুঠ ইউনিয়নের সাহেববাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে সর্বোচ্চ ৩০ শতাংশ ভর্তুকি মূল্যে ৯টি পাওয়ার টিলার, ২টি ধান মাড়াই মেশিন ও ১টি ভুট্টা মাড়াই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের আওতায় কৃষকদের সর্বোচ্চ ৩০% ভর্তুকি মূল্যে এসব কৃষিযন্ত্র প্রদান করা হয়।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর অধীনে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতে নারীদের অংশগ্রহণ ও উদ্যোক্তা হিসেবে তাদের সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক কৃষিযন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উৎপাদন ব্যয় কমবে, সময় সাশ্রয় হবে এবং কৃষি কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মহিবুর রহমান,
দুরমুঠ ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর রহমান, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব,
নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আওয়াল, আবিদ হাসান, রাশিদুল হাসান, আব্দুস সামাদসহ অন্যান্যরা।






আপনার মতামত লিখুন