ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে শাড়ি ও নগদ সহায়তা বিতরণ
যশোরের ঝিকরগাছায় ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৭ মার্চ) বেলা ১১টার ঝিকরগাছা উপজেলা পরিষদের হল রুমে এ মানবিক সহয়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন এর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর- ২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদ বলেন বলেন- আপনারা যে দ্বায়িত্ব দিয়েছেন যতদিন দ্বায়িত্বে থাকবো সরকারি সহায়তা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা শৃঙ্খলাবদ্ধ ভাবে এ মানবিক সহায়তা বিতরণ করবেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েব আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরুদুন্নবী মুরাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, যুব জামায়াতের সভাপতি মো: আবিদুর রহমান, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র প্রতিনিধি আখি খাতুন, পৌর আমীর আব্দুল হামিদ, নাভারন ইউনিয়নের আমীর মাষ্টার আসাদুজ্জামান, গঙ্গানন্দপুর ইউনিয়নের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, সহ উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, পুলিশের সদস্য বৃন্দ সহ গণমান্য ব্যক্তি বর্গ।
জানা গেছে, অনুষ্ঠানে মর্মান্তিক হত্যাকান্ডের শিকার নিহত ভ্যান চালক শামিম পারভেজের পিতার হাতে মানবিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য। এতে জনসাধারণের মাঝে ৩৭০ পিস শাড়ী ও ৫৭০ জন এর মধ্যে নগদ ১ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন