খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

লক্ষ্মীপুরে কৃষকের ঘরে ভেঙে দিলো বিএনপি নেতা

ফয়সাল মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে কৃষকের ঘরে ভেঙে দিলো বিএনপি নেতা

লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক ভাইয়ের বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে মনিরুল হক মনির নামে বিএনপির নেতার বিরুদ্ধে। এঘটনার সুষ্ঠ বিচার দাবী করে সাংবাদিক সম্মেলন করেছে ভোক্তভোগী কৃষক পরিবার।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ দাবী জানান তারা
এর আগে বুধবার (১১ মার্চ) ভোর রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, তোরাবগঞ্জ গ্রামের মৃত ওহিদুল হকের ছেলে কৃষক রেজাউল হক ও তার ভাই ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল হক মনিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

ভুক্তভোগী রেজাউল হক দাবি করেন, ওয়ারিশ সূত্রে পাওয়া প্রায় সাড়ে ১৭ শতাংশ জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। তবে ওই জমি নিজের দখলে নিতে তার আপন ভাই মনিরুল হক বিএনপির প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করছেন এবং এ নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
রেজাউল হক আরও জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও মনিরুল হক তা মানেননি। বুধবার ভোরে ২০–৩০ জন বহিরাগত লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন রেজাউল হক ও তার পরিবার।

তবে অভিযোগের বিষয়ে মনিরুল হক মনিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’