ভূমি অফিসে একি দেখলেন প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র দেখেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। সরেজমিনে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাই তখন কর্মস্থলে উপস্থিত ছিলেন না। পরে প্রতিমন্ত্রী প্রায় ৩০ মিনিট অফিসের বারান্দায় বসে সংশ্লিষ্টদের জন্য অপেক্ষা করেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কাউকে না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি ঘটনাটিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন। ব্যারিস্টার কায়সার কামাল স্পষ্টভাবে জানান, রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা এবং জনগণের সেবায় বিঘ্ন ঘটালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ের এমন উদাসীনতা সরকারের জনসেবামুখী কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার সরাসরি নাগরিকদের কাছে জবাবদিহি। তাই সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই সহ্য করা হবে না।






আপনার মতামত লিখুন