খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইসলামপুরে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
ইসলামপুরে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট কৃষির আওতায় মালচিং পদ্ধতিতে বেগুন চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) চিনাডুলি ইউনিয়নের আনন্দপাড়া গ্রামের দুলাল বাড়ীতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ন সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন (GESMIN) প্রকল্প বাস্তবায়ন করছে।

 

মাঠ দিবসে মালচিং পদ্ধতিতে উৎপাদিত বেগুনের উন্নত ফলন সরেজমিনে প্রদর্শন করা হয়। এতে উৎপাদক দলের সদস্য, কৃষি সংক্রান্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ফলোয়ার কৃষকসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

 

ফৈলামারি উৎপাদক দলের সভাপতি রসুল মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার মিকাইল হোসেন, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রাশিদুল হাসান, ইউপি সদস্য মোছাঃ আমেনা বেগম ও প্রকল্পের মাঠ সমন্বয়কারী এবং অন্যান্য কর্মকর্তারা।

 

প্রদর্শনীতে কৃষক রওশনআরা মালচিং পদ্ধতিতে বেগুন চাষের লাভজনক ফলাফল তুলে ধরেন। এতে অংশগ্রহণকারী কৃষকরা অনুপ্রাণিত হন।

বক্তারা আরো বলেন, পচনশীল মালচিং ফিল্ম ব্যবহার, হাইব্রিড বেগুন চাষ, জৈব বালাইনাশক প্রয়োগ এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বাড়ানো উচিত।

 

এ ধরনের উদ্যোগ টেকসই কৃষি উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’