খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান পুলিশ সুপারের: নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান পুলিশ সুপারের: নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে মাঠে নেমেছেন জেলা পুলিশ সুপার।

আজ মঙ্গলবার (১০ ই ফেব্রুয়ারি) বিকেল ০৫:৩০ মিনিট থেকে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনসমাগমস্থলে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।নির্বাচনী আমেজ ও জননিরাপত্তা পর্যবেক্ষণে পুলিশ সুপার আজ চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ড এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে উপস্থিত হন।এ

সময় তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নির্বাচনী পরিবেশ সম্পর্কে মতামত শোনেন। জনগণের মধ্যে কোনো প্রকার ভয় বা শঙ্কা আছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আসন্ন নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, চুয়াডাঙ্গা জেলার প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।

ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় বহুমাত্রিক বাহিনীর সমন্বয়ে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

ভ্র্যম্যমাণ টহল: সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে পুলিশ ও বিজিবি-র মোবাইল টিম।

বিশেষ টিম: ডিবি পুলিশ (গোয়েন্দা শাখা) এবং র‍্যাবের বিশেষ দলগুলো ছদ্মবেশে ও প্রকাশ্য টহলে নিয়োজিত থাকবে।

স্ট্রাইকিং ফোর্স: যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে।

ভোটারদের আশ্বস্ত করে পুলিশ সুপার বলেন, “আপনারা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসবেন। কোনো প্রকার চাপ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন যে, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এই বিশেষ জনসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন- মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।

মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), চুয়াডাঙ্গা সদর থানা। মোঃ বানী ইসরাইল, অফিসার ইনচার্জ (ওসি), আলমডাঙ্গা থানা।

পুলিশ সুপার তার বক্তব্যে চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন। তিনি অনুরোধ করেন, কোথাও কোনো সন্দেহভাজন ব্যক্তি বা নাশকতার পরিকল্পনা চোখে পড়লে তাৎক্ষণিক পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে।

আসন্ন নির্বাচনকে একটি গণতান্ত্রিক উৎসবে পরিণত করতে জেলা পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি সঞ্চার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন