খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনী একটি বিশেষ দলের পক্ষে অবস্থান নিচ্ছে: আতিক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা বাহিনী একটি বিশেষ দলের পক্ষে অবস্থান নিচ্ছে: আতিক

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ নয়। তারা একটি বিশেষ দলের পক্ষে অবস্থান নিচ্ছে। এর বাস্তব প্রমাণ হিসেবে তিনি শেরপুরে পরিকল্পিতভাবে জামায়াতের সেক্রেটারিকে হত্যার ঘটনার কথা উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লক্ষ্মীপুর সদর উপজেলার কাজীর দিঘির পাড় বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাইনি। যারা এই ঘটনায় দায়িত্বহীনতা ও দুর্বলতা দেখিয়েছেন, তাদের প্রত্যাহার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত চার দিনে দেশের প্রায় ২০টি জেলায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়া নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। একদিকে যারা নারী অধিকারের কথা বলেন, অন্যদিকে তাদের নেতাকর্মীরাই নারী কর্মীদের ওপর হামলা করছে, এটা কখনো গ্রহণযোগ্য নয়।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নারী কর্মীদের কাজে বাধা দিচ্ছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। তবে নারী কর্মীদের ওপর হামলা অব্যাহত থাকলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, আপনারা যদি নব্য হাসিনা হতে চান, তাহলে পরিণতিও ভিন্ন হবে না। শেখ হাসিনা থেকে শিক্ষা নিন, বাড়াবাড়ি করবেন না।

সভায় উপস্থিত ছিলেন রায়পুর বামনি ইউনিয়ন জামায়াতের আমীর মঞ্জুর কবির, সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের আমীর মাওলানা হাফেজ তোহা, বামনি ইউনিয়ন সেক্রেটারি আলতাফ হোসেন হাওলাদারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সদর উপজেলার কাপিতলি বাজার থেকে দাঁড়িপাল্লার সমর্থনে একটি মিছিল বের করা হয়। পাশাপাশি শুক্রবার জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে স্বাগত মিছিলও অনুষ্ঠিত হয়।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ