সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত বুধবার (২১ জানুয়ারি) ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০ শেয়ার জালিয়াতির মামলায় প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
গ্রেপ্তারি পরোয়ানার অন্তর্ভুক্ত অন্যান্য অভিযুক্তরা হলেন, লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান এবং ট্রান্সকমের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী। অপর তিন আসামি, পরিচালক মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক এবং আবু ইউসুফ মো. সিদ্দিক আদালতে উপস্থিত থেকে স্থায়ী জামিন পেয়েছেন।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ১৩ জুন ঢাকায় অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প ব্যবহার করে শেয়ার হস্তান্তর করা হয়। শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া আরজেএসসিতে অনিয়ম সহ জমা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সিমিন রহমান দুটি জাল স্ট্যাম্প ও পরিবারের সদস্যদের স্বাক্ষর ব্যবহার করে নিজের নামে শেয়ার গ্রহণ করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বোর্ড মিটিং ও নোটিশ সংক্রান্ত কাগজপত্রের সত্যতা নিশ্চিত করতে আসামিপক্ষ কোনো সহযোগিতা করেনি। আদালত আগামী ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।






আপনার মতামত লিখুন