খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সুদের টাকার জন্য এক পরিবারের বিরুদ্ধে আ.লীগ নেতার ১৯ মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ
সুদের টাকার জন্য এক পরিবারের বিরুদ্ধে আ.লীগ নেতার ১৯ মামলা

দুই মাসের সুদের টাকা পরিশোধ করতে না পারায় চাঁপাইনবাবগঞ্জে একটি পরিবারের বিরুদ্ধে ১৯টি মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে।

আজ সোমবার দুপুরে জেলা শহরের একটি অফিসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী নারী নাফিসা আনজুম ঐশী। এছাড়াও আ.লীগ নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর আত্বীয় পরিচয় দিয়ে ভুক্তভোগী পরিবারকে আরও নতুন রাজনৈতিক মামলায় হয়রানীর হুমকি দেয়ার অভিযোগও তোলা হয়। সংবাদ সম্মেলনে নাফিসা আনজুম ঐশী বলেন, মোহাম্মদ আলী একজন সুদ ব্যবসায়ী।

বিষয়টি না জেনে বিশেষ প্রয়োজনে কয়েক দফায় তার কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্প রেখে মোট ২৫ লাখ ২০ হাজার টাকা ধার নেয়। এরমধ্যে ১৩ লাখ ৫৫ হাজার টাকা শোধ করে লাখে মাসিক ২ হাজার করে সুদ দেয়া হলেও দুই মাস দিতে না পারায় পুরো টাকার দাবিতে পরিবারের বিরুদ্ধে ১৯টি মামলা করে।

তিনি আরও বলেন, হয়রানী করতে পুরো পরিবারের নামে ঢাকা, রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা করা হয়। এমন অবস্থায় চরম ভোগান্তি ও হয়রানীর মধ্যে এবং নিরাপত্তাহীনতায় রয়েছে পুরো পরিবার। সংবাদ সম্মেলনে নাফিসা আনজুম ঐশীর স্বামী আসিফ আলমগীরসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এনিয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলীকে।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’