বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।






আপনার মতামত লিখুন