খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আমাকে হারাতে ১০০ কোটি টাকার বাজেট হয়েছেঃ বিএনপি প্রার্থী আলতাফ চৌধুরী

জেলা বিএনপির নেতাদের সাথে দূরত্ব বাড়ছে আলতাফ চৌধুরীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ
আমাকে হারাতে ১০০ কোটি টাকার বাজেট হয়েছেঃ বিএনপি প্রার্থী আলতাফ চৌধুরী

তারা আমাকে হারাতে ১০০ কোটি টাকার বাজেট করেছে। কিন্তু রুহুল আমিন হাওলাদার কেমনে নির্বাচন করবে? তার বিরুদ্ধে তো অনেক মামলা, মার্ডার কেসও আছে—একটাতেও জামিন নেই, রেজাল্ট জিরো।’ পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘ওনারা ব্যাংকার দিয়ে রাজনীতি করাবে, কন্ট্রাক্টর দিয়ে নির্বাচন করাবে। গণ অধিকারের ভিপি নূরকে দিয়ে নির্বাচন করাবে। তাকে দিয়ে শুধু নির্বাচনই করাবে না, তাকে টাকাও দেবে, কিন্তু নূর রাজি হয়নি। তখন তারা রুহুল আমিন হাওলাদারকে (জাতীয় পার্টি) ধরছে।

চৌধুরী আরও বলেন, তবে এটা সত্য কথা, যারা বিএনপির দুর্দিনে সম্মুখ সারিতে ছিল, রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, জেল খেটেছে, তাদের হাতেই নির্বাচন হবে ইনশাল্লাহ। তারপরেও যারা এখানে (জনসভায়) নাই তাদেরকে আপনাদের মাধ্যমে দাওয়াত করতেছি, আপনারা আসুন, আপনারা বিএনপির লোক, ধানের শীষের লোক। আপনাদের নিয়ে মিলেমিশে ইলেকশন করি, দলকে জিতিয়ে নিয়ে আসি, সরকার গঠন করি।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক  নির্বাচনী জনসভায় আলতাফ হোসেন চৌধুরী এ কথা বলেন। যার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

এদিকে বৃহস্পতিবার  বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডাকেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, তার (আলতাফ হোসেন চৌধুরী) কিছু বক্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না, দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। গত ২৬ নভেম্বর বদরপুর ইউনিয়নের এক জনসভায় তিনি জেলা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘চোরা না শুনে ধর্মের কাহিনী’ এ ধরনের উক্তি জেলা বিএনপির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কটুক্তির শামিল। একটি দলের মনোনীত প্রার্থী জনসম্মুখে এ ধরনের মন্তব্য করতে পারেন কিনা তা আমরা সংশ্লিষ্ট মহলের বিবেচনার জন্য রেখে দিচ্ছি।

তিনি আরও বলেছেন, তার সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও অভিযোগ করেছেন জেলা বিএনপি দুইভাগে বিভক্ত। বাস্তবে জেলা বিএনপি কখনো বিভক্ত ছিল না এবং এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। আমরা সব সময় ধানের শীষের পক্ষে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি বলেন, ওনার (আলতাফ হোসেন চৌধুরী) বয়স ৮৮ বছর, উনি অনেক সময় খেই হারিয়ে ফেলেন। অনেক কথা বলে ফেলেন দলের বিরুদ্ধে। দলের বিরুদ্ধে কেন? যেহেতু জেলা বিএনপি একটি নির্বাচিত বিএনপি পটুয়াখালীতে, সর্বজন স্বীকৃত। তার বিরুদ্ধে কথা বলাটাই সংগঠন বিরোধী। সমস্ত কথাই আমাদেরকে কেন্দ্রীয় অফিসে যাবে, আমি দৃষ্টি আকর্ষণ করব আমার মহাসচিব ও স্থায়ী কমিটির নেতাদের সবকিছু জানানো হবে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের  বিএনপির প্রার্থী ঘোষণা করেন। যার মধ্যে পটুয়াখালী-১ আসনে ঘোষণা করা হয় আলতাফ হোসেন চৌধুরীর নাম। এরপর থেকেই তিনি পটুয়াখালীর বিভিন্ন জায়গায় নির্বাচনী কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন