খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

কাউনিয়ায় তিস্তার চরে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করছেন গ্রামবাসী

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
কাউনিয়ায় তিস্তার চরে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করছেন গ্রামবাসী

কাউনিয়া উপজেলার তিস্তার চরে দীর্ঘ ৭ বছর ধরে রাস্তা না থাকায় তিস্তার শাখা নদীতে পাকা সেতুর নির্মাণ কাজ করতে পারছে না হারাগাছ পৌর কর্তৃপক্ষ। অবশেষে পৌর শহরের শাখাঁরীপাড়া সহ চরাঞ্চলের আট গ্রামে যাতায়াতের কষ্ট দুর করতে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করছেন এলাকাবাসী।

বুধবার সরেজমিনে গিয়ে জানা গেছে, কাউনিয়া উপজেলার  হারাগাছ পৌর এলাকার শাখাঁরীপাড়া সহ চরাঞ্চলের আট গ্রামের প্রায় ৪০ হাজার জনসাধারণের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সুবিধার আওতায় আনতে তিস্তার শাখা নদীতে পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু সেতুর পুর্ব ও পশ্চিম প্রান্তে এপ্রোচ সড়কের জায়গা না থাকায় পাকা সেতুর নির্মাণ কাজ বন্ধ করে রাখে পৌর কর্তৃপক্ষ। এতে করে চরাঞ্চলের আট গ্রামের লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়।

স্বেচ্ছাসেবক কামাল হোসেন, রফিকুল ও সুমন সহ আরো অনেকেই বলেন, ‘আমরা নাম মাত্র পৌর শহরে বসবাস করছি। সব প্রকার রাজস্ব কর দিয়ে আসলেও আমরা ৯ নং ওয়ার্ডের এক অংশ পৌর সভার সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছি। দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুল্যান্সের প্রয়োজন হলে শুধুমাত্র সড়কের কারণে এ সংস্থার সেবা নিতে পারি না। গত ৭ বছর ধরে এ অবস্থা চলছে। সড়ক না থাকায় সেতুর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বাধ্য হয়ে আমরা গ্রামবাসী স্বেচ্ছা শ্রমে সড়কটি নির্মাণ কাজ করছি। আশা করছি পৌর কর্তৃপক্ষ দ্রত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শুরু করবে। স্থানীয় সাবেক কমিশনার মাহবুবর রহমান বলেন, সেতুর পশ্চিমপ্রান্তে সড়কের জায়গা না থাকায় সেতুর নির্মাণ কাজ বন্ধ ছিল। স্থানীয়রা সড়কের জন্য জায়গা ছেড়ে দিয়েছে এবং এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করছেন। নির্মাণ শেষ হলে সেতুর দুইপ্রান্তের আট গ্রামের প্রায় ৪০ হাজার বাসিন্দা ভোগান্তি থেকে রক্ষা পাবে।

এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) হামিদুর রহমান বলেন, ২০১৮-২০১৯ ও ২০২০-২০২১ অর্থবছরে পৌরসভার উন্নয়ন তহবিলের অর্থায়নে দুটি দরপত্রের মাধ্যমে পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাংলাবাজার দক্ষিণ ঠাকুরদাস মস্তেরপার এলাকায় তিস্তা শাখা নদীর ওপর ৭৬ মিটার দীর্ঘ পাইল সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের জানুয়ারিতে। দু’দফায় যার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৫৪ লাখ ৬৯ হাজার ৭৩৩ টাকা। কিন্তু পশ্চিম প্রান্তে রাস্তা না থাকায় সেতুটির নির্মাণ কাজ সম্পন্নের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। শুনেছি ওই এলাকার লোকজন সড়কের জন্য পশ্চিম প্রান্তে জায়গা ছেড়ে দিয়েছে এবং তারা স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেতুর অসমাপ্ত নির্মাণ কাজের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ