কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
রংপুরের কাউনিয়ায় জাগরণী চক্র ফাউন্ডেশনের (স্বপ্ন প্রকল্প) উদ্যোগে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কনফারেন্স হল রুমে এ সভা আয়োজন করা হয়।
টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও শিক্ষা কমিটির সহ-সভাপতি আনজুমানয়ারা, এবিএম আশেকুল আহাদ, ইডিসি সদস্য মোঃ এম হক আকরাম হোসেন, প্রধান শিক্ষক আবুল হাসান ও মতিউর রহমান।
জেলা সমন্বয়কারী মোঃ মঞ্জুরুল ইসলাম সভায় বিভিন্ন শিক্ষা উন্নয়ন কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সুপারভাইজার নূর হোসেন।
এছাড়াও উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইডিসি ও এসএমসি সদস্যরা সভায় অংশগ্রহণ করেন এবং শিক্ষা উন্নয়নে বিভিন্ন মতামত উপস্থাপন করেন।






আপনার মতামত লিখুন