রাজধানীতে ভূমিকম্পে বহুতল ভবন হেলে পড়েছে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এক দুর্বল মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে হঠাৎ কেঁপে ওঠে চারপাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ড. হুমায়ুন আখতার জানান, ভূমিকম্পটির মাত্রা আনুমানিক ৫.২ এবং এর কেন্দ্রস্থল ভারতের মেঘালয় সংলগ্ন এলাকা।
হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন।
এদিকে ঢাকার বাড্ডা লিংক রোড এলাকায় একটি বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সার্জেন্ট আনিসুর রহমান। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভবনটি হেলে পড়ার একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকাজুড়ে আরও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।






আপনার মতামত লিখুন