খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে জনগণবান্ধব প্রশাসন প্রতিষ্ঠিত হবে: লায়ন হারুনুর রশিদ

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে জনগণবান্ধব প্রশাসন প্রতিষ্ঠিত হবে: লায়ন হারুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “যুগে যুগে এদেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে একটি দায়িত্বশীল ও জনগণবান্ধব প্রশাসন প্রতিষ্ঠিত হবে। বেকাররা চাকরির সুযোগ পাবে, কৃষকেরা ফারমার্স কার্ডের মাধ্যমে সহজে কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবে এবং সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কমমূল্যে ক্রয় করতে সক্ষম হবে।”

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের খুরুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লায়ন হারুনুর রশিদ আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি আজও জনগণের আস্থার প্রতীক। এই দলকে নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতীক ধানের শীষ— সে প্রতীকটি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের জন্য আমাকে আপনাদের মাঝে পাঠানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ২০০৮ সালের চেয়েও বড় বিজয় উপহার দিতে চাই।”

তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “গুজব বা কানকথা বিশ্বাস না করে যা দেখবেন, বুঝবেন, সেটাই বিশ্বাস করবেন।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির কাজী এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসনে ভূঁইয়া।

এসময় আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য মো. ফজলুর রহমান, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাছ গাজী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, ইকবাল পাটওয়ারী, মানিক পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সেলিম খাঁন, যুবদলের সাবেক সভাপতি নজরুল মিন্টু, আ. জলিল, দেলোয়ার হোসেন, রানা, মোহাম্মদ আলী মৃধা, নাজিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর সোহেল, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল প্রমুখ।

সভা শেষে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

 

শীর্ষ সংবাদ:
পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ