খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশারকান্দি শেরে-বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
বিশারকান্দি শেরে-বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি শেরে-বাংলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও ডিগ্রি ১ম বর্ষ-২০২৫ সেশনে যে সব শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের স্বাগত জানাতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।১৬ নভেম্বর (রবিবার) সকাল ১০ টায় কলেজের সবুজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কতৃপক্ষ।

কলেজ গর্ভনিং বডির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -২ আসনের (বানারীপাড়া -উজিরপুর) বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে।মনোযোগ দিয়ে পড়াশোনার মাধ্যমে এক একজন শিক্ষার্থীকে সফলতার দ্বারে পৌছাতে পারে।তিনি আরো বলেন যে সব শিক্ষার্থী রাজনীতি করতে চায় গ্রাজুয়েশন সম্পন্ন করে তাদের রাজনীতিতে আসা উচিত নতুবা শিক্ষা জীবনে পড়ালেখায় ব্যাঘাত ঘটতে পারে।

উচ্চ শিক্ষিতরা রাজনিতীতে আসলে তারা দেশের জনসম্পদে পরিনত হয়ে সমাজ ও দেশের উন্নতিতে অবদান রাখতে পারবে।এছাড়াও তিনি অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে যারা বই কিনতে পারবে না নিজ অর্থে তাদের বই কিনে দেওয়ার ঘোষনা দেন।

অনুষ্ঠানে কলেজের প্রভাষক মোঃ মিজানুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আঃ হাদি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঞ্জুর খান,সাংগাঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন মল্লিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ সালাম,উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন,ফারুক মল্লিক,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মিজান ফকির, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রিয়াজ হাওলাদার,সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদার প্রমূখ।

দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

ওয়াটা কেমিক্যালস লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।

এছাড়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, নাভানা সিএনজি, অগ্রণী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং