খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নবম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
নবম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

নবম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় প্রধান আসামি আল আমিন চকিদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। পটুয়াখালীর বাউফলে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। 

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে লালমোহন থানা রোডের জমজম হোটেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুরুতর আহত শিক্ষার্থী রেদায়েন ইসলাম (১৫) নুর আলম চৌকিদারের ছেলে এবং আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় রেদায়েনের মা শাহানাজ পারভীন বাদী হয়ে গত ২৩ অক্টোবর চারজনের নাম উল্লেখ করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান এবং ভোলা র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে যৌথ এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ২২ অক্টোবর বিকেলে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে শিশুদের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই দিন রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আল আমিন চৌকিদারের নেতৃত্বে রেদায়েনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার্ড করা হয়।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনার পর থেকেই প্রধান আসামি আল আমিন চকিদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। র‍্যাব–৮ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’