খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রেমিকার বাসা থেকে এইচএসসি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:১৪ পূর্বাহ্ণ
প্রেমিকার বাসা থেকে এইচএসসি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সজিব (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরান ঢাকার বংশাল এলাকায় যে বাসায় সজিবের মরদেহ পাওয়া গেছে, ওই বাসার চারতলায় সজিবের প্রেমিকা খাদিজাদের বাসা। খাদিজার বাবা বেঁচে নেই। তবে ঘটনার পর থেকে তাদের কাউকে পাওয়া যায়নি। গত ৬ বছর যাবৎ খাদিজার সাথে সম্পর্ক ছিল সজিবের। মাঝখানে একবার মনমালিন্য হয়েছিল। তবে খাদিজার মামারা এই সম্পর্ক মেনে নিতে পারছিল না।

পুলিশ বলছে, লাশ উদ্ধারের সময় গলায় জিআই তার দিয়ে শ্বাসরোধে হত্যার আলামত ছিল। সে এবার বংশাল আহমেদ বাওনিয়া স্কুল কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।  

শনিবার বিকালের দিকে বংশাল আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাড়িতে  ঘটনাটি ঘটে। পরে পুলিশ সংবাদ পেয়ে ওই বাসার চারতলার সিড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ দুলাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ওই বাসার চারতলার সিড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি পাওয়া যায়। পরে মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। এসময় তার গলায় জিআই তার দিয়ে পেঁচানো অবস্থায় উপুড় হয়ে সিঁড়িতে পরে ছিল। তবে ওই বাসার চারতলায় শুধু একটি পরিবার থাকতো বলে জানতে পেরেছি।  এছাড়া ওই বাসা পুরাটাই গোডাউন। চারতলার ওই বাসা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে ওই শিক্ষার্থীকে গলায় জিআই তার দিয় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে হাসপাতালে নিহত সজিবের চাচাতো ভাই মোঃ ইসলাম জানান, সজিবদের বাসা বংশাল আগামাসি লেনে। সজিব এবার আহমেদ বাউনিয়া স্কুল এন্ড কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তবে সে অকৃতকার্য হয়। কয়েক দিন আগে তাবলীগের সাথে দোহার গিয়েছিল। গতকাল বাসায় আসে। শনিবার বেলা ৩টার দিকে ফোন পেয়ে বাসা থেকে  বের হয়। এরপর বিকালে জানতে পারি একটি বাসার সিঁড়িতে সজিবের মরদেহ পাওয়া গেছে।

পরিবারের অভিযোগ খাদিজার দুই মামা ইকবাল ও কামাল মিলে সজিবকে হত্যা করতে পারে।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’