আবু বাকের মজুমদারের বাইকের সামনে ককটেল হা’মলা
রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় শনিবার (২৫ অক্টোবর) রাতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারের বাইকের সামনে ককটেল হামলা ঘটেছে। তবে তিনি নিরাপদ আছেন।
ঘটনার পর আবু বাকের মজুমদার নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে হামলার তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, “আজ রাত ৮টা ২৩-২৪ মিনিটের সময় আমার বাইকের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। রূপায়ন টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি, দোয়া করবেন। রাজনৈতিক কারণে বহু শত্রু হয়েছে।”
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গত ফেব্রুয়ারি মাসে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। প্রতিষ্ঠার ৮ মাসের মাথায় গত বৃহস্পতিবার এটি বিলুপ্ত করে জাতীয় ছাত্রশক্তি গঠন করা হয়েছে। এই সংগঠন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী হিসেবে কাজ করবে।
হামলার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি রাত ৯টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।






আপনার মতামত লিখুন