খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পাগলঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পাগলঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে “পাগল” বলে আক্রমণ করেছেন । প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

আর পেত্রোকে “গুন্ডা” আখ্যা দিয়ে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “আমার মনে হয় কলম্বিয়ার সামরিক বাহিনী ও পুলিশ এখনো খুবই প্রো-আমেরিকান। সেখানে একমাত্র সমস্যা হলো একজন পাগল প্রেসিডেন্ট।”

তিনি আরও বলেন, “ওই লোকটা একেবারে পাগল এবং তিনি মানসিকভাবে স্থিতিশীল নন”। লাতিন আমেরিকার বামপন্থি নেতাদের তীব্র সমালোচক হিসেবে পরিচিত রুবিওর এই মন্তব্যের পর ওয়াশিংটন ও বোগোতার সম্পর্ক আরও টানাপোড়েনে পড়ে।

এর আগে গত বুধবারই যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে পাঁচজনকে হত্যার কথা জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়।

ট্রাম্প পেত্রোকে “গুন্ডা” বলে আখ্যা দেন এবং ইঙ্গিত দেন যে, তিনি নিজেই মাদক পাচারে জড়িত ও দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। এর জবাবে পেত্রো বলেন, “আমি যুক্তরাষ্ট্রের আইনজীবীদের সাহায্যে নিজেকে আইনগতভাবে রক্ষা করব।”

এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, কলম্বিয়াকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা হয়েছে। একইসঙ্গে প্রেসিডেন্ট পেত্রোকে সতর্ক করে ট্রাম্প বলেন, “সাবধান থাকুন।”

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’