কাজ করেন ৫ হাজার শ্রমিক, বছরে ৩০০ কোটি টাকার ব্যবসা
ফেলে দেওয়া পরিত্যক্ত এসব লোহা এখন নতুন অর্থনীতির চালিকাশক্তি
যেসব লোহা ফেলে দেয়া হয় তা দিয়েই ঘুরে দাঁড়িয়েছে উত্তরের প্রাচীন শহর নীলফামারীর সৈয়দপুর। ফেলে দেওয়া পরিত্যক্ত এসব লোহা এখন নতুন অর্থনীতির চালিকাশক্তি। শহরজুড়ে গড়ে ওঠা শত শত ছোট-বড় কারখানায় এসব লোহা পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে রেল, কৃষি মোটরসহ নানা যন্ত্রাংশ। এতে বছরে প্রায় ৩০০ কোটি টাকার বাণিজ্য হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
একই কথা জানালেন শ্রমিক কুদ্দুস আলীও। তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে এই পেশায় আছি। আমাদের শহরে প্রায় সব ধরনের যন্ত্রাংশই তৈরি হয়।
বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুল মালেক বলেন, বিভিন্ন জায়গা থেকে লোহা সংগ্রহ করে এনে আমরা যন্ত্রাংশ তৈরি করি। সরকারি টেন্ডারের কাজও করি। অনেক সময় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নকশা অনুযায়ী কাজ করতে হয়।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সৈয়দপুর শাখার সভাপতি এরশাদ হোসেন পাপ্পু বলেন, শহরে ২০০টির বেশি কারখানা আছে। কয়েক হাজার মানুষের জীবিকার সঙ্গে জড়িত। বছরে প্রায় ৩০০ কোটি টাকার বাণিজ্য হয়। সরকারি প্রণোদনা বা সুদমুক্ত ঋণ পেলে এ শিল্প আরও বিকশিত হবে।
বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মশিউর রহমান বলেন, রেলওয়ে যন্ত্রাংশ সরবরাহকারী ৫০টি প্রতিষ্ঠান আমাদের দপ্তরে নিবন্ধিত। তারা টেন্ডারের মাধ্যমে নিয়মিত কাজ করে। শহরে আরও অনেক অনিবন্ধিত ছোট বড় কারখানাও রয়েছে।






আপনার মতামত লিখুন