খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একমাসে ১০০ সড়কবাতি চুরি, অন্ধকারে বাড়ছে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একমাসে  ১০০ সড়কবাতি চুরি, অন্ধকারে বাড়ছে ছিনতাই

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ভাঙ্গা ইন্টারচেঞ্জ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীতে প্রবেশমুখ হিসেবে পরিচিত এই এলাকায় সন্ধ্যা নামলেই ৫ কিলোমিটার সড়কজুড়ে নেমে আসে অন্ধকার। এক মাস আট দিন ধরে ইন্টারচেঞ্জের শতাধিক সড়কবাতি বন্ধ রয়েছে। ফলে রাতের আঁধারে পথচারী, যানবাহনচালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টারচেঞ্জ এলাকার বৈদ্যুতিক তার ও কন্ট্রোল বোর্ডের কিছু অংশ চুরি হয়েছে। পাশাপাশি কন্ট্রোল প্যানেলের একটি গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যাওয়ায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহ থাকা সত্ত্বেও বাতিগুলো জ্বালানো যাচ্ছে না। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে থাকা ভাঙ্গা ইন্টারচেঞ্জ এখন রাতে একেবারে জনমানবশূন্য হয়ে পড়ে।

পাশের নগরকান্দা উপজেলা থেকে ইন্টারচেঞ্জ ঘুরতে আসা কলেজছাত্র মাহমুদ হাসান বলেন, আগে এখানে সন্ধ্যার পর আলোয় ঝলমল করত। এখন অন্ধকার, দাঁড়িয়ে থাকতে ভয় লাগে।

তিনি বলেন, এত সুন্দর একটা জায়গায় এত বড় সমস্যা মেনে নেওয়া যায় না। আমরা অতিদ্রুত এই সমস্যার সমাধান চাই।

পৌর এলাকার নওপাড়া গ্রামের ভ্যানচালক মজিবর মিয়া বলেন, রাতের বেলায় ভাঙ্গা গোলচত্বর থেকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বাতি জ্বলে না। ফলে দুর্ঘটনা ও ছিনতাইয়ের ভয় নিয়ে চলতে হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আলো না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। ইতোমধ্যে কয়েকটি মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা রাতের টহল আরও বাড়াচ্ছি।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভাঙ্গা আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, আমাদের দিক থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক। তবে কন্ট্রোল বোর্ডের তার পুড়ে যাওয়া ও কিছু সরঞ্জাম চুরি হওয়ায় ইন্টারচেঞ্জ কর্তৃপক্ষ বিদ্যুৎ নিতে পারছে না। এখানে আমাদের করনীয় কিছু নেই।

ইন্টারচেঞ্জ বৈদ্যুতিক সাবস্টেশনের নৈশপ্রহরী সিরাজ খান বলেন, এক মাস আট দিন আগে কন্ট্রোল সিস্টেমের একটি অংশ নষ্ট হয়েছে। এখন জেনারেটর চালিয়ে প্রতি রাতে দুই থেকে তিন ঘণ্টা করে কিছু বাতি জ্বালানো হয়।

ভাঙ্গা ইন্টারচেঞ্জের লাইটগুলোর বিষয়টি দেখা-শোনা করে সড়ক ও জনপথ বিভাগের শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপবিভাগীয় কার্যালয়। ওই কার্যালয়ের প্রকৌশলী এস এম হানিফ বলেন, চুরি ও যান্ত্রিক ত্রুটির কারণে পুরো সড়কবাতি ব্যবস্থা ব্যাহত হয়েছে। ইতোমধ্যে মেরামতের কাজ চলছে। সংস্কারের কাজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবো।

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা ইন্টারচেঞ্জ এখন অন্ধকারে নিমজ্জিত। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দ্রুত মেরামতের মাধ্যমে আবারও আগের মতো আলো ঝলমলে রূপে ফিরবে এই আধুনিক সড়কসংযোগের মুখটি।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন