চাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে শাহবাগে ছাত্রদলের মধ্যরাতের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে মধ্যরাতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিলে যোগ দেন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা, যার মধ্যে ঢাবি শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসও উপস্থিত ছিলেন।
বিক্ষোভ চলাকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল কারচুপির চেষ্টা চলছে। আমরা ইতোমধ্যে একাধিক অনিয়মের তথ্য পেয়েছি। এই অবৈধ প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”
এর আগে, ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নেয়, মোট ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯০৮ জন প্রার্থী।
চবি ক্যাম্পাসে ভোটগণনা চলার সময়ই শাহবাগে ছাত্রদলের এই তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি চলে রাত পর্যন্ত।






আপনার মতামত লিখুন