যশোরে বজ্রপাতে বিএনপি নেতা হাকিম সরদারের মৃত্যু
যশোরের সদর উপজেলার বসুন্দিয়ায় বজ্রপাতে হাকিম সরদার (৬৫) নামে স্থানীয় বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাকিম সরদার খোলাডাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে হাকিম সরদার নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কাছাকাছি থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।






আপনার মতামত লিখুন