‘দাদাগিরি নয়, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বিএনপি’ — মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ভারতের সঙ্গে দাদাগিরির নয়, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপি আন্তরিক এবং ভারতের কাছ থেকেও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক ভোটারবিহীন নির্বাচনকে দিল্লির সমর্থনই মূল ক্ষতির কারণ। তাঁর ভাষায়, “ভারতেরও ক্ষতি হয়েছে, আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। ষড়যন্ত্রে জড়িয়ে পড়ার কারণেই এই ক্ষতি হয়েছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক মজবুত করতে ভারতকেই উদ্যোগী হতে হবে। বিএনপি সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, তবে সেটি হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে।
মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, “দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কারো সঙ্গে সম্পর্ক চায় না বিএনপি। আমরা চাই, ভারতের সঙ্গে প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক।”






আপনার মতামত লিখুন