এশিয়া কাপের ঐতিহাসিক ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতল ভারত
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে ভারত। এর মাধ্যমে টানা ৭ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলো তারা।
ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা ভালো হলেও শেষ দিকে ব্যাটিং ধস নামে পাকিস্তানের। নির্ধারিত ২০ ওভারের আগেই ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় তারা।
জবাবে ভারতীয় ব্যাটাররা আত্মবিশ্বাসী ইনিংস খেলেন। তিলক ভর্মা ও শুভমান গিলের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্য অর্জন করে ভারত, নিশ্চিত করে তাদের এশিয়া কাপের শিরোপা।






আপনার মতামত লিখুন