খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

স্মার্ট পোর্ট ম্যানেজমেন্ট: ইউএস-বিএমইউ’র উদ্যোগে প্রশিক্ষণ সম্পন্ন

ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রাম এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ
স্মার্ট পোর্ট ম্যানেজমেন্ট: ইউএস-বিএমইউ’র উদ্যোগে প্রশিক্ষণ সম্পন্ন

ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রাম এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে গত ৩১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চার সপ্তাহব্যাপী ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রামের অধীনে “স্মার্ট পোর্ট ম্যানেজমেন্ট: এমপাওয়ারিং ইকোনমিক প্রোসপারিটি উইথ এআই বুটক্যাম্প” শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়।

প্রোগ্রামটি বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের তত্ত্বাবধান ও সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন করা হয়। প্রোগ্রামটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর ফুলব্রাইট প্রোগ্রাম স্পেশালিস্ট ডঃ বুরাক চানকায়া, সহযোগী অধ্যাপক, ডিসিশন সায়েন্সেস অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ, এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, ইউএসএ।

প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, অনুষদ সদস্যবৃন্দ এবং সরকারি ও বেসরকারি মেরিটাইম স্টেকহোল্ডার হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড, বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর এবং খুলনা শিপইয়ার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল, এনপিপি, এনডিসি, পিএসসি উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর ২টা ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে উক্ত প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। অনুষ্ঠানে ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার, মার্কিন দূতাবাসের পাবলিক এঙ্গেজমেন্ট বিভাগের উপ-পরিচালক রিচার্ড ব্রুনার এবং ইউএস স্পিকার ফিলিপ গ্রোভ, ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট, এলিকট ড্রেজ এন্টারপ্রাইজেস, এলএলসি উপস্থিত ছিলেন। উক্ত প্রোগ্রামে দেশের বন্দরসমূহের আধুনিকীকরণ, স্মার্ট বন্দর পরিচালনা, বন্দরে আর্ফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার এবং ডিজিটালাইজড মেরিটাইম লজিস্টিকসের পাঠ্যক্রম আধুনিকীকরণ এবং দক্ষ জনবল তৈরীতে করনীয় বিষয়সমূহ আলোচিত হয়।

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

সংগৃহীত ছবি

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই স্পিকার এ ঘোষণা দেন।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।  ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শীর্ষ সংবাদ:
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী